শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমানা

২৫ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ AM
ফেনী-৩ আসনে বিএনপি পক্ষে প্রচারণা

ফেনী-৩ আসনে বিএনপি পক্ষে প্রচারণা © সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে মাদরাসার শিক্ষার্থীদের বিএনপির নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করানোর দায়ে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নির্বাচনি প্রচার-প্রচারণা করেন। সেখানে আশরাফুল উলুম আকবরিয়া মাদরাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেন। এ সময় মাদরাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশগ্রহণে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া বলেন, শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণার অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত মাদরাসা শিক্ষক মোশাররফ হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সচেষ্ট রয়েছে।

রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬