ঢাবির হলে ছাত্রদল নেতা আকাশের ‘ঈদ শুভেচ্ছা কার্ড’ বিনিময়

১০ মার্চ ২০২৬, ০৮:২১ PM
ঈদ কার্ড বিনিময় করেন ছাত্রদল নেতা আকাশ

ঈদ কার্ড বিনিময় করেন ছাত্রদল নেতা আকাশ © টিডিসি সম্পাদিত

ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের মধ্যে ‘ঈদ কার্ড’ ও ‘সীড প্যাকেট’ বিতরণ করেছেন হল শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আকাশ। গতকাল সোমবার (৯ মার্চ) হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এবং কক্ষগুলোতে প্রায় দেড় হাজার শুভেচ্ছা কার্ড ও বীজের প্যাকেট পৌঁছে দেন তিনি।

ছাত্রদল নেতা আবুল কালাম আকাশ জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রজন্মের ছোটবেলার ঈদের আনন্দের এক অবিচ্ছেদ্য অংশ ছিল ঈদ কার্ড বিনিময়। আনন্দ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এবং শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতেই মূলত হলের শিক্ষার্থীদের মধ্যে এই শুভেচ্ছা কার্ড বিনিময় করেন তিনি। এছাড়া ঈদের আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও একটি সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে সীড প্যাকেট বিতরণ করা হয়েছে।

ছাত্রদলের এই নেতা আরও জানান, এই উদ্যোগ বিএনপি ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির একটি সহায়ক পদক্ষেপ। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজায়নের এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে চান তারা। ঈদের আনন্দের সঙ্গে মানবিকতা ও পরিবেশ সচেতনতার এই সম্মিলিত ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে তরুণদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য’, বলেও জানান শেখ মজিবুর রহমান হল শাখা ছাত্রদলের এই যুগ্ম-আহ্বায়ক।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬