বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে চাচ্ছে: সারজিস

১০ মার্চ ২০২৬, ০৮:১২ PM
রাজশাহীতে সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে সারজিস আলম

রাজশাহীতে সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে সারজিস আলম © টিডিসি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে বাংলাদেশের অগ্রগতির মেরুদন্ড ভেঙে দিতে চাচ্ছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সিদ্ধান্ত হয়েছিল যেকোন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে অন্তত স্নাতক অর্থাৎ অনার্স পাস কাউকে আসতে হবে। সেটা বাদ দিয়ে বিএনপি যখন সিদ্ধান্ত নেয়, কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না। আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বাংলাদেশের শিক্ষার মান এবং কোয়ালিটিকে ধ্বংস করে দিয়ে স্বৈরাচার কায়েম করেছিল, বিএনপি যদি এই প্রক্রিয়ায় যেতে চায় তাহলে বাংলাদেশের জনগণ আগামীতে তাদেরকে প্রত্যাখ্যান করবে। বিএনপির মুখে সবার আগে বাংলাদেশ আর কাজের সময় কোন মানের দরকার নাই, যোগ্যতার দরকার নাই। 

এনসিপির এই নেতা বলেন, বিএনপিকে আহ্বান করব আপনারা প্রয়োজনে যোগ্যতা সম্পন্ন মানুষ আপনাদের পার্টিতে নিয়ে আসুন। অথবা পার্টিতে যারা আছে তাদেরকে যোগ্যতা সম্পন্ন করে তুলুন। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে আর কোন ধরনের পায়তারা করার সুযোগ কাউকে দেয়া হবে না। 

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬