বিএনপির ‘রিল মেকিং’ প্রতিযোগিতায় ফাতিহা আয়াতসহ যে ১০ জন জয়ী হলেন

২৪ জানুয়ারি ২০২৬, ০৬:৫২ PM
তারেক রহমান ও জাইমা রহমোনের সঙ্গে ১০ রিল বিজয়ীর আড্ডা

তারেক রহমান ও জাইমা রহমোনের সঙ্গে ১০ রিল বিজয়ীর আড্ডা © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকা প্রবাসী আলোচিত শিশু কন্টেন্ট ক্রিয়েটর শিশু, মানবাধিকার ও জলবায়ুকর্মী ফাতিহা আয়াতসহ মোট ১০জন ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক ‘জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতায়’ বিজয়ী রা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে আড্ডা ও মতবিনিময় করলেন। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে এই বিজয়ীরা আড্ডা ও মতবিনিময়ে অংশ নেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দেড়যুগ পর নির্বাসন থেকে দেশে ফেরার মুহুর্তকে স্মরণীয় করতে ‘জাতীয় রিল প্রতিযোগিতা’র আয়োজন করে বিএনপি। গেল ডিসেম্বরের ১৬ তারিখে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই প্রতিযোগিতার ঘোষণা দেন চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য মাহদী আমিন। তিনি জানান, ওইদিন থেকে ২৫ ডিসেম্বর অর্থাৎ তারেক রহমানের দেশে ফেরার দিন পর্যন্ত এই রিল প্রতিযোগিতায় অংশ নেয়া যাবে।

আরও পড়ুন: রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান

এদিন সেই রিল প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের সঙ্গে আড্ডা এবং মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান।

রিল বিজয়ীদের সঙ্গে আড্ডায় তারেক রহমান ও জাইমা রহমান

এর মধ্যে বিএনপির প্রতিশ্রুত ফ্যামেলি কার্ড বিষয়ে বিজয়ী মো. তৌফিকুর রহমান, শিক্ষা বিষয়ে ফাতিহা আয়াত, পরিবেশ বিষয়ে রাফায়েতুল আহমেদ রাবিত, শিক্ষায় শেখ রিফাদ মাহমুদ, কৃষি কার্ড বিষয়ে মো. ইশরাফিল ও সাজেদুর রহমান (ইমন সাদি), আমার ভাবনায় বাংলাদেশ শীর্ষক বিষয়ে শেখ মো. ইকতারুল ইসলাম, শিক্ষায় জারিন নাজনিন, আমার ভাবনায় বাংলাদেশ রিফাত হাসান ও রামেসা আনজুম রশ্মি তারেক রহমান ও জাইমা রহমানের সঙ্গে আড্ডা এবং মতবিনিময়ে অংশ নেন। 

ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে দালাল ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ— ট্রাম্পের ঘোষণার পর তেলের দামে বড় প…
  • ১০ নভেম্বর ২০২৬
‘মেসি ছাড়াও আর্জেন্টিনা ভয়ংকর’, বলছেন উরুগুয়ের তারকা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950