দিল্লি এবং লন্ডনের চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে: নাসীরুদ্দীন

১০ মার্চ ২০২৬, ০৭:৩৮ PM
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইলেকশনে আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিং হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, কেন্দ্র দখল হয়েছে। সিস্টেমেটিক একটা অপারেশনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের রায়ের বদলে দিল্লি এবং লন্ডনে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী সরকার গঠন করা হয়েছে। এজন্য আমরা বলবো, ময়ূর তার প্যাখম যদি কাকের উপরে পড়ানো হয়, তাহলে কাক কি ময়ূর হয়ে যায়?

আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহীতে সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধান রয়েছে, এই সংবিধানের যিনি প্রধানমন্ত্রী বর্তমানেও আছেন, উনি স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার সভা বাস্তবায়ন করতে হবে। যদি আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে শেখ হাসিনার মতনই আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের আমাদের দেখতে হবে।  

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যদি কেউ যেতে চায়, আমরা তখন দেখবো না আপনি কি বেগম জিয়ার ছেলে নাকি শহীদ জিয়াউর রহমানের ছেলে। লড়াইটা হবে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের শক্তির মধ্যে। আমরা স্পষ্ট ঘোষণা করছি, আমরা বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অটোরিক্সা নিয়ে ব্যস্ত আছেন। এই যে বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এগুলো বাদ দিয়ে আগে ধর্ষণটা থামান। আমরা বাংলাদেশে ধর্ষণ চলতে দিতে চাই না। যদি আপনারা এটা না করতে পারেন আমরা আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের হাতে তুলে নিবো। 

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬