জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— গোলাম পরওয়ার

২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ PM
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার © সংগৃহীত

সংবিধান সংস্কার নিয়ে সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না বলেও জানান তিনি। 

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ৭০ শতাংশ ভোটারের রায়কে কোনো রাজনৈতিক দলের ৫০ শতাংশ সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা কিংবা ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে অগ্রাহ্য করা যায় না এ সময় রাজনীতি ও রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলব গণভোটের রায় মানুন, সমস্ত শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়ে যাব। ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল মন্ত্র ছিল ‘জুলাই সনদ’। বিদ্যমান বৈষম্যমূলক রাষ্ট্রকাঠামো ভেঙে নতুন সংবিধান ও ব্যবস্থা গড়ার যে অঙ্গীকার রক্ত দিয়ে লেখা হয়েছিল, সরকার তা অগ্রাহ্য করছে।’

তিনি বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেশে আসার ঘোষণা দিয়েছেন, নেতারা নানা ঘোষণা দিচ্ছেন, এরই অংশ হিসেবে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে জড়িত, গণহত্যা চালিয়েছে। তারা ইসলামী দলকে জঙ্গিবাদ বলে, কিন্তু গোপালগঞ্জে যা করেছে সেটাই আসল জঙ্গিবাদ। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য তৈরি হবে না। গণভোটের রায় মেনে নিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রত…
  • ২১ নভেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— গোলাম পরওয়ার
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
  • ২১ নভেম্বর ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে যশোরে বোতলে বিক্রি হচ্ছে পেট্রোল-অকটেন
  • ২১ নভেম্বর ২০২৬
ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সবজির বাজারে অস্থিরতা, ব…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই
  • ২১ নভেম্বর ২০২৬