এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই

২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ PM
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করছি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করতে পারব।’

এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন। 

এর আগে, ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়ে চলে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত। ৮ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ফলে ১৪ দিনে  ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করতে হয়েছে পরীক্ষকদের। 

প্রসঙ্গত, ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
  • ২১ নভেম্বর ২০২৬
রমজান-ঈদুল ফিতর-ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আম…
  • ২১ নভেম্বর ২০২৬
শিমান্ত ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ, আবেদন শেষ ২৫ নভে…
  • ২১ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের তালিকা হচ্ছে: সংসদীয় কমিটির চেয়…
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা ৩৫০ পর্যটক ফিরছেন ট্রলারে
  • ২১ নভেম্বর ২০২৬