শিমান্ত ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৫ PM
শিমান্ত ব্যাংক পিএলসি

শিমান্ত ব্যাংক পিএলসি © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক শিমান্ত ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি কোম্পানি সেক্রেটারি (এভিপি-এসভিপি) পদে কর্মকর্তা নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীর ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শিমান্ত ব্যাংক পিএলসি

পদের নাম: কোম্পানি সেক্রেটারি (এভিপি-এসভিপি)

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী

আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন, অর্থায়ন, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।

প্রার্থীকে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে চার্টার্ড সেক্রেটারি হিসেবে ফেলো (এফসিএস) অথবা অ্যাসোসিয়েট (এসিএস) সদস্যপদ অর্জন করতে হবে। এ ছাড়া এসিএ/এফসিএ অথবা এসিএমএ/এফসিএমএ ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আরও দেখুন: এভিপি থেকে ভিপি নিয়োগ দিচ্ছে মধুমতি ব্যাংক, কর্মস্থল ঢাকা

ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই) মোট ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে বোর্ড বা কোম্পানি সচিবালয় বিভাগে জ্যেষ্ঠ নেতৃত্বের পদে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রম, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান, করপোরেট আইন, পুঁজিবাজার এবং বোর্ড পরিচালনা পদ্ধতি সম্পর্কে গভীর ধারণা থাকতে হবে। পাশাপাশি নেতৃত্ব, অংশীজন ব্যবস্থাপনা, যোগাযোগ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষ হতে হবে। সততা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং পেশাগত বিচক্ষণতাও থাকতে হবে।

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। তবে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে চাকরির গ্রেড এবং অন্যান্য শর্ত শিথিল করতে পারে ব্যাংক কর্তৃপক্ষ।

দায়িত্ব ও কর্তব্য: নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, নিরীক্ষা কমিটি, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি এবং বার্ষিক ও বিশেষ সাধারণ সভার (এজিএম/ইজিএম) সব সচিবালয় কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করতে হবে।

বোর্ড সভার আলোচ্যসূচি, বিস্তারিত স্মারক, প্রয়োজনীয় পটভূমি তথ্য এবং খসড়া সিদ্ধান্ত প্রস্তুত ও যথাসময়ে সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনসম্মত ও নির্ভুলভাবে সভার কার্যবিবরণী তৈরি, সংরক্ষণ এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে।

আরও দেখুন: সিনিয়র ম্যানেজার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১, কোম্পানি আইন ১৯৯৪, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) করপোরেট গভর্ন্যান্স কোড, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিআরপিডি ও ডিওএস সার্কুলার অনুসরণ নিশ্চিত করতে হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।

ব্যাংকের শেয়ার বিভাগ, সিডিবিএল কার্যক্রম, রাইট ও বোনাস শেয়ার বিতরণ এবং লভ্যাংশের হিসাব সমন্বয় তদারকি করতে হবে। শেয়ারবাজারে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই), গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ এবং আইনগত নথি জমা দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি করপোরেট আইন, আইনগত দায়িত্ব, বিশ্বস্ততার বাধ্যবাধকতা এবং সুশাসনসংক্রান্ত ঝুঁকি বিষয়ে পরিচালনা পর্ষদ ও জ্যেষ্ঠ ব্যবস্থাপনাকে পরামর্শ দিতে হবে। আইনগত প্রতিবেদন, প্রাতিষ্ঠানিক নীতিমালা, সনদ ও নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রকাশযোগ্য তথ্য প্রস্তুত, বাস্তবায়ন এবং সংরক্ষণের দায়িত্বও পালন করতে হবে।

আরও দেখুন: এভিপি-ভিপি নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক, আবেদন শেষ ৩০ নভেম্বর

আবেদন যেভাবে: আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে পারবেন। শুধু প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কোনো কারণ দর্শানো ছাড়াই আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে শিমান্ত ব্যাংক কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি সমান সুযোগভিত্তিক নিয়োগনীতি অনুসরণ করে।

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল যথাসময়েই
  • ২১ নভেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার
  • ২১ নভেম্বর ২০২৬
রমজান-ঈদুল ফিতর-ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আম…
  • ২১ নভেম্বর ২০২৬
শিমান্ত ব্যাংকে কোম্পানি সেক্রেটারি নিয়োগ, আবেদন শেষ ২৫ নভে…
  • ২১ নভেম্বর ২০২৬
ফ্যাসিস্টদের দোসর শিক্ষকদের তালিকা হচ্ছে: সংসদীয় কমিটির চেয়…
  • ২১ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা ৩৫০ পর্যটক ফিরছেন ট্রলারে
  • ২১ নভেম্বর ২০২৬