বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটিতে মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীরা দেশের ১০টি জেলায় সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন।
আগামী ২৩ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত বিভিন্ন স্থানে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানের নাম: বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও)।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (অনার্স) বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ৩২ বছরের কম।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
কাজের দায়িত্ব: চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের ওষুধের প্রেসক্রিপশন তৈরি করা, ওষুধের দোকান থেকে অর্ডার সংগ্রহ এবং নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন, যাতায়াত ও দৈনিক ভাতা (টিএ/ডিএ), উৎসব বোনাস, মুনাফা বোনাস, অর্জিত ছুটির বিপরীতে নগদ অর্থ, কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ ভ্রমণ, নেক্সট জেনারেশন অ্যালাউন্স, চিকিৎসা সুবিধা, মোটরসাইকেল ও মোবাইল ভাতা, বিক্রয় প্রণোদনা, প্রশিক্ষণ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং গ্রুপ লাইফ ইনস্যুরেন্স।
আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস
ক্যারিয়ার গড়ার সুযোগ: মেডিকেল ইনফরমেশন অফিসার (এমআইও) পদ থেকে পর্যায়ক্রমে সিনিয়র মেডিকেল ইনফরমেশন অফিসার (সিনিয়র এমআইও), টেরিটরি ম্যানেজার (টিএম), এরিয়া ম্যানেজার (এএম), সিনিয়র এরিয়া ম্যানেজার (সিনিয়র এএম) এবং রিজিওনাল সেলস ম্যানেজার (আরএসএম) পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে।
সাক্ষাৎকারের সময়: সকাল ১১টা থেকে।
সাক্ষাৎকারের তারিখ ও স্থান:
ঢাকা: ২৩, ২৪, ২৫, ২৬ ও ২৯ নভেম্বর। ঠিকানা: সারা টাওয়ার, ১১/এ, লেভেল-৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা। যোগাযোগ: ০১৯৮৫-৫৫০২৪৪।
বরিশাল: ২৫ নভেম্বর। ঠিকানা: আলিফ টাওয়ার, মনুমিয়া লেন, করিম কুটির সড়ক, বরিশাল। যোগাযোগ: ০১৯১৪-৭০২৭৫৮।
যশোর: ২৭ নভেম্বর। ঠিকানা: হাউস নম্বর ০১/বি, ঘোপ সেন্ট্রাল রোড, যশোর। যোগাযোগ: ০১৯১৩-৩৯৭৯১৭।
রাজশাহী: ২৪ নভেম্বর। ঠিকানা: মালিহা ভবন, হাউস নম্বর ১২০, সেক্টর ৩, উপশহর, রাজশাহী। যোগাযোগ: ০১৩৩৫-২১২৮০১।
খুলনা: ২৫ নভেম্বর। ঠিকানা: স্পন্দন ভিলা, ৫৭, গগন বাবু রোড, খুলনা। যোগাযোগ: ০১৯১৪-৭০২৭০২।
আরও দেখুন: অভিজ্ঞতা ছাড়াই ২৮০ জনকে চাকরি দেবে সিএসএস, থাকবে ফ্যামিলি ট্যুরসহ প্রণোদনা ভাতা
রংপুর: ২৮ নভেম্বর। ঠিকানা: হাউস নম্বর ৫৮৯৫, রোড নম্বর ০৭, আবদুল মজিদ সড়ক, রাধাবল্লভ, রংপুর। যোগাযোগ: ০১৯৮৫-৫৫০৪০১।
ময়মনসিংহ: ২৪ নভেম্বর। ঠিকানা: হাউস নম্বর ১৯২, জেলা পরিষদ উচ্চবিদ্যালয়, মাসকান্দা, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৯৮৫-৫৫০৪০২।
বগুড়া: ২৬ নভেম্বর। ঠিকানা: ৪২৪, মফিজ পাগলার মোড়, বনমালী দেব লেন, জলেশ্বরীতলা, বগুড়া। যোগাযোগ: ০১৯৮৫-৫৫০০৫০।
চট্টগ্রাম: ২৮ নভেম্বর। ঠিকানা: হাউস নম্বর ১০০, রোড নম্বর ০৮, ও.আর. নিজাম রোড আবাসিক এলাকা, চট্টগ্রাম। যোগাযোগ: ০১৮০৫-৫৯৮৭০১।
সিলেট: ২৫ নভেম্বর। ঠিকানা: হাউস নম্বর ৪৫, রাজা গলি, আম্বরখানা, সিলেট। যোগাযোগ: ০১৯১৩-৩৯৭৯০৩।
ফেনী: ২৭ নভেম্বর। ঠিকানা: ১৪৫/০১, পুরাতন বিমানবন্দর সড়ক, সালাহউদ্দিন স্কুলের বিপরীতে, বারাহিপুর, ফেনী সদর, ফেনী। যোগাযোগ: ০১৯৩৮-৮৫০৩২১।
কুমিল্লা: ২৯ নভেম্বর। ঠিকানা: তাজ হাজেরা টাওয়ার, পূর্ব ধর্মপুর, নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা। যোগাযোগ: ০১৯১৩-৩৯৭৯৫২।
আরও দেখুন: ডিপ্লোমা পাসে চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন ই-মেইলে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও স্থানে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। এ সময় হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।