১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে 

১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ PM
ইউনিকো হসপিটালস

ইউনিকো হসপিটালস © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার ২৫০ শয্যাবিশিষ্ট মাল্টি-স্পেশালিটি হাসপাতাল ইউনিকো হসপিটালস। প্রতিষ্ঠানটি ১৩টি বিভাগে সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট ও অ্যাসোসিয়েট কনসালট্যান্ট পদে চিকিৎসক নিয়োগ দেবে। 

আগ্রহী প্রার্থীদের ই-মেইলে জীবনবৃত্তান্ত পাঠিয়ে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউনিকো হসপিটালস

পদের নাম: সিনিয়র কনসালট্যান্ট/কনসালট্যান্ট/অ্যাসোসিয়েট কনসালট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: ২৩ গ্রিন রোড, ঢাকা-১২০৫

আবেদন শেষ: ১৫ ডিসেম্বর ২০২৬

পদ ও যোগ্যতার বিবরণ:

১. সিনিয়র কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমএস অথবা এমডি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে

২. কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমএস অথবা এমডি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. অ্যাসোসিয়েট কনসালট্যান্ট: সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমএস অথবা এমডি ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বিভাগসমূহ: প্রতিষ্ঠানটির ১৩টি বিভাগে এসব পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বিভাগগুলো হলো: ইন্টারনাল মেডিসিন
গ্যাস্ট্রোএন্টারোলজি

নিউরো মেডিসিন ও ইন্টারভেনশনাল নিউরোলজি

ইউরোলজি ও অ্যান্ড্রোলজি

কার্ডিয়াক অ্যানেসথেসিয়া

আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

অফথালমোলজি

মেডিকেল অনকোলজি

ইএনটি, হেড অ্যান্ড নেক সার্জারি

নিউরোসার্জারি

ডায়াবেটোলজি ও এন্ডোক্রাইনোলজি

রিউমাটোলজি

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন

সার্জিক্যাল অনকোলজি

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (রিজিউমে), কভার লেটার ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) বরাবর আবেদন করতে হবে। 

আরও দেখুন: এইচএসসি পাসে সিসিবিতে জনবল নিয়োগ

ই-মেইল: career\@unicohospitals.com 

যোগাযোগ: ইউনিকো হসপিটালস, ২৩ গ্রিন রোড, ঢাকা-১২০৫। ফোন: ০৯৬ ৭৭ ৬৬ ৭৭ ৬৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।

নদীতে ভেসে যাওয়া শিশুকে জীবিত উদ্ধার
  • ১৮ নভেম্বর ২০২৬
৭৬ দিন পর মুক্ত হলেন কলেজছাত্র সিফাত আবদুল্লাহ
  • ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় থমথমে পরিস্থিতি, ১০টি গাড়িতে আগুন, বন্ধ যান চলা…
  • ১৮ নভেম্বর ২০২৬
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
  • ১৮ নভেম্বর ২০২৬
ষষ্ঠবারের মতো সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৮ নভেম্বর ২০২৬
১৩ বিভাগে চিকিৎসক নিয়োগ দেবে ইউনিকো হাসপাতাল, আবেদন ই-মেইলে 
  • ১৮ নভেম্বর ২০২৬