অভিজ্ঞতা ছাড়াই ২৮০ জনকে চাকরি দেবে সিএসএস, থাকবে ফ্যামিলি ট্যুরসহ প্রণোদনা ভাতা

২০ নভেম্বর ২০২৬, ০৫:১০ PM
খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি

খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি © টিডিসি সম্পাদিত

বেসরকারি উন্নয়ন সংস্থা খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটিতে (সিএসএস) ২৮০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদে ৩০ জন এবং লোন অফিসার পদে ২৫০ জন নেওয়া হবে। 

এর মধ্যে লোন অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের সরাসরি নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)

মোট শূন্য পদ: ২৮০টি

পদের নাম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসার

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো কর্ম এলাকা

পদ ও যোগ্যতার বিবরণ:

১. সহকারী ব্রাঞ্চ ম্যানেজার

পদসংখ্যা: ৩০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।

আরও দেখুন: ডিপ্লোমা পাসে চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন ই-মেইলে

অভিজ্ঞতা: মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে লোন অফিসার পদে সঞ্চয় ও ঋণ আদায় কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

বেতন: আলোচনা সাপেক্ষে।

পরীক্ষার তারিখ ও সময়: ৪ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টা।

পরীক্ষার স্থান: রেভারেন্ড পল্স হাই স্কুল, ৮৭ এম এ বারি রোড, বানরগাতি, গল্লামারী, খুলনা।

২. লোন অফিসার

পদসংখ্যা: ২৫০ জন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর পাস।

আরও দেখুন: শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত

অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যেকোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর। এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ বছর।

চাকরির ধরন: নিয়মিত।

বেতন: অস্থায়ী অবস্থায় সর্বসাকল্যে ২৩ হাজার ৮০ থেকে ২৫ হাজার টাকা। স্থায়ী হলে ২৫ হাজার ৩২০ থেকে ২৭ হাজার ২৮০ টাকা।

কাজের বিবরণ: জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় করতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:

১. কুমিল্লা: সিএসএস কুমিল্লা সদর-০১ ব্রাঞ্চ, প্রিয়ম নিবাস, চম্পকনগর, সাতরা গাউছেপাক জামে মসজিদের পূর্ব পাশে, ডাকঘর-হালিমানগর, উপজেলা-আদর্শ সদর, জেলা-কুমিল্লা। পরীক্ষা ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯টায়।

আরও দেখুন: কার্ড সেলস অফিসার নিয়োগ দেবে আইএফআইসি ব্যাংক, আবেদন অনলাইনে

২. বরিশাল: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ রোড, কাশিপুর, বরিশাল। পরীক্ষা ২৭ নভেম্বর ২০২৬, সকাল ৯টায়।

৩. ঢাকা: খ্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস), ঢাকা অফিস, হোল্ডিং নং-২৭৯/৬/এ, পশ্চিম মানিকদি, আল কাসেমি হেলথ কেয়ারের পেছনে, মিরপুর, ঢাকা-১২০৬। পরীক্ষা ৪ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টায়।

৪. কুষ্টিয়া: সিএসএস কুষ্টিয়া-০১ ব্রাঞ্চ, আঞ্চলিক ও জোনাল কার্যালয়, কাস্টম মোড় পশ্চিম গলি, দিশা আই কেয়ারের পাশে, কুষ্টিয়া। পরীক্ষা ১১ ডিসেম্বর ২০২৬, সকাল ৯টায়।

আবেদনের নিয়ম: সহকারী ব্রাঞ্চ ম্যানেজার ও লোন অফিসার—উভয় পদের আগ্রহী প্রার্থীদের পরিচালক-এইচআরএম অ্যান্ড পিএমইএল বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের ফটোকপি জমা দিতে হবে।

সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পদের প্রার্থীদের খুলনার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে এবং লোন অফিসার পদের প্রার্থীদের নির্ধারিত চারটি পরীক্ষাকেন্দ্রের যেকোনো একটিতে সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করতে হবে।

আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 

সুযোগ-সুবিধা: নির্বাচিত কর্মীরা প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, ইনসেনটিভ, বীমা, ক্রেডিট ভাতা, দূরত্ব ভাতা, মোবাইল বিল, মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও পিকনিক ভাতা পাবেন। এ ছাড়া কর্মী সহায়তা তহবিল, স্পেশাল ফান্ড, শিক্ষা সহায়তা তহবিল এবং জ্বালানি বিলের সুবিধা রয়েছে।

পুরুষ কর্মীদের বিনা মূল্যে আবাসিক সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা দেওয়া হবে। বছরে ৩০ দিন ছুটি পাওয়া যাবে। এর মধ্যে ১২ দিন ছুটি সংরক্ষণ করা যাবে, যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা দেওয়া হবে। ঈদুল ফিতর, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার ঘোষিত ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বকালীন ছুটির সুবিধাও রয়েছে।

এ ছাড়া লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা এবং প্রতি বছর ফ্যামিলি ট্যুরের জন্য এককালীন ভাতা দেওয়া হবে।

আরও দেখুন: বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫

নিয়োগের বিষয়ে বিস্তারিত জানা যাবে সংস্থাটির ওয়েবসাইটে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখুন।

নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্…
  • ২০ নভেম্বর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবি, সেশনজট শঙ্কায় অনলাইন ক…
  • ২০ নভেম্বর ২০২৬
সরাসরি সাক্ষাৎকারে চাকরি দিচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস
  • ২০ নভেম্বর ২০২৬
‘আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’—গোপালগঞ্জে পুল…
  • ২০ নভেম্বর ২০২৬
যৌথ অভিযানে চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহ…
  • ২০ নভেম্বর ২০২৬
রং ছড়িয়ে, স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage