টিএমএসএস © টিডিসি সম্পাদিত
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে ১ হাজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে প্রোগ্রাম অর্গানাইজার (পিও) এবং বিনিয়োগ কর্মী পদে সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করেছে সংস্থাটি।
আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে দেশের ১০টি অপারেশন ডোমেইনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস।
নিয়োগের বিভাগ: হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্র্যান্ড সেক্টরের এইচইএম-অপারেশন ডোমেইনের ঋণ কর্মসূচি।
পদের নাম ও সংখ্যা:
১. প্রোগ্রাম অর্গানাইজার (পিও), ২১তম গ্রেড (এফএস): ৪০০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২২ থেকে ৩৫ বছর।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১৯,০০০ টাকা। পরবর্তী ৩ মাসের শিক্ষানবিশকালীন বেতন ২২,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন-ভাতা ৩২,৪৪৫ টাকা।
আরও দেখুন: কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভেম্বর
২. প্রোগ্রাম অর্গানাইজার (পিও), ২২তম গ্রেড (এএফএস): ৪০০টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বয়স: ২২ থেকে ৩৫ বছর।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১৮,০০০ টাকা। পরবর্তী ৩মাসের শিক্ষানবিশকালীন বেতন ২০,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন-ভাতা ২৭,৮১০ টাকা।
৩. প্রোগ্রাম অর্গানাইজার (পিও), ২১তম গ্রেড (ইসলামী শাখার বিনিয়োগ কর্মী): ২০০টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর অথবা কামিল পাস। স্নাতকোত্তর ও কামিল ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২২ থেকে ৩৫ বছর।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানো এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।
বেতন-ভাতা: ৩ মাসের প্রশিক্ষণকালীন মাসিক বেতন ১৯,০০০ টাকা। পরবর্তী ৩ মাসের শিক্ষানবিশকালীন বেতন ২২,০০০ টাকা। শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন-ভাতা ৩২,৪৪৫ টাকা।
আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান:
আগামী ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে দুই ধাপে দেশের ১০টি অপারেশন ডোমেইনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টায় সাক্ষাৎকার শুরু হবে।
২০ নভেম্বর ২০২৬, শুক্রবার:
১. অপারেশন-৩, রাজশাহী
পরীক্ষার স্থান: মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা, উপর ভদ্রা, বোয়ালিয়া, রাজশাহী।
২. অপারেশন-৪, রংপুর
পরীক্ষার স্থান: টিএমএসএস রংপুর ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা, রংপুর।
৩. অপারেশন-৭, সিলেট
পরীক্ষার স্থান: টিএমএসএস সিলেট ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টার সংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল), দক্ষিণ সুরমা, সিলেট।
৪. অপারেশন-১০, কুমিল্লা
পরীক্ষার স্থান: টিএমএসএস কুমিল্লা ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর, সদর দক্ষিণ, কুমিল্লা।
আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
৫. অপারেশন-১২, ময়মনসিংহ
পরীক্ষার স্থান: ড. শাহাব উদ্দীন মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২/ক, একাডেমিক রোড, গোহাইলকান্দি, ময়মনসিংহ।
৬. অপারেশন-১৩, জয়পুরহাট
পরীক্ষার স্থান: টিএমএসএস ভবন, পারুলিয়া, গনকবাড়ী, জয়পুরহাট।
২১ নভেম্বর ২০২৬, শনিবার:
১. অপারেশন-১, বগুড়া
পরীক্ষার স্থান: টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরপাড়া, বগুড়া সদর, বগুড়া।
২. অপারেশন-২, ঢাকা
পরীক্ষার স্থান: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।
আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
৩. অপারেশন-৯, দিনাজপুর
পরীক্ষার স্থান: তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল, দিনাজপুর সদর, দিনাজপুর।
৪. অপারেশন-১১, নাটোর
পরীক্ষার স্থান: টিএমএসএস নাটোর ডোমেইন অফিস, টিএমএসএস ভবন, বড় হরিশপুর মোড়, নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন, নাটোর।
বিশেষ নির্দেশনা: দুপুর ১২টার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
যোগাযোগ: ০২৫৮৮৮৭৭৩০৫, ০২৫৮৮৮৭৭৩০৯।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।