শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

১৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ PM
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম © টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও পরিচ্ছন্নতাকর্মী পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির প্রাইমারি দিবা শাখায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য সহকারী শিক্ষক এবং পরিচ্ছন্নতাকর্মী পদে এ নিয়োগ দেওয়া হবে। 

সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম।

আবেদন শেষ: ২৫ নভেম্বর, ২০২৬।

পদের নাম ও সংখ্যা:

১. সহকারী শিক্ষক: ৯ জন।

বেতন: প্রথম বছর সর্বসাকল্যে ২০,০০০ টাকা এবং দ্বিতীয় বছর ২২,০০০ টাকা। সন্তোষজনকভাবে চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হলে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ১৩তম গ্রেডে ২৪,০০০-৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। 

 বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ

২. পরিচ্ছন্নতাকর্মী: ২ জন (পুরুষ)।

বেতন: প্রথম বছর সর্বসাকল্যে ১৫,০০০ টাকা এবং দ্বিতীয় বছর ১৬,০০০ টাকা। সন্তোষজনকভাবে চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হলে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ২০তম গ্রেডে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: জেএসসি, জেডিসি বা সমমান পাস।

আবেদনের নিয়ম ও শর্তাবলি: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদন করতে হবে। আবেদনপত্র অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, খুলশী, চট্টগ্রাম বরাবর পাঠাতে হবে।

আবেদন ফি: প্রথম পদের জন্য ৪০০ টাকা।

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আরও দেখুন: ৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে

লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন করতে ওয়েবসাইট দেখুন।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের …
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
  • ১৪ নভেম্বর ২০২৬
সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না, ওরা জঙ্গলে বসবাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পান…
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৭
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950