কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভেম্বর

১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ PM
বাংলা একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স

বাংলা একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স © টিডিসি সম্পাদিত

বাংলা একাডেমিতে তিন মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ১০৫তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২৯ নভেম্বর ২০২৬ থেকে এ ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। আগ্রহীরা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

ভর্তি কার্যক্রম শেষ করতে হবে ২৫ নভেম্বরের মধ্যে।

প্রতিষ্ঠান: বাংলা একাডেমি।

কোর্সের নাম: কম্পিউটার প্রশিক্ষণ কোর্স (১০৫তম ব্যাচ)।

কোর্সের মেয়াদ: ৩ মাস।

নিবন্ধন শুরু: ১৮ নভেম্বর, ২০২৬ সকাল ১০টা।

প্রশিক্ষণ শুরুর তারিখ: ২৯ নভেম্বর ২০২৬।

প্রশিক্ষণে যা শেখানো হবে: এ কোর্সে কম্পিউটার পরিচিতি, সংগঠন ও ইতিহাস বিষয়ে তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এবং ইন্টারনেট-ইমেইল বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও দেখুন: ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্যন্ত

ক্লাসের সময়সূচি: সপ্তাহে তিন দিন ক্লাস অনুষ্ঠিত হবে। শনি-সোম-বুধ অথবা রবি-মঙ্গল-বৃহস্পতিবার—এই দুই সূচির যেকোনো একটিতে ক্লাস করতে হবে।

প্রতিটি ক্লাসের সময় ১ ঘণ্টা ৪৫ মিনিট।

প্রতিদিন চারটি সময়ে ক্লাস অনুষ্ঠিত হবে। সময়গুলো হলো সকাল ৯টা ৩০ মিনিট, সকাল ১১টা ১৫ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট এবং বিকেল ৪টা।

চারটি তাত্ত্বিক ক্লাস সম্মিলিতভাবে একটানা চার দিন (অফিসের কর্মদিবসে) দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সরকারি অফিসের সময় পরিবর্তন হলে ক্লাসের সময়সূচিও পরিবর্তিত হবে।

ছুটির ক্ষেত্রে সরকারি ক্যালেন্ডার অনুসরণ করা হবে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকা অনুসরণ করা হবে না। তবে ছুটির বিষয়ে বাংলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত।

একবার নির্ধারিত ক্লাসের শাখা পরিবর্তন করা যাবে না।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

কোর্স ফি: অফিস মনোনীত প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য কোর্স ফি ৪ হাজার টাকা। এ অর্থ ক্রস চেকের মাধ্যমে জমা দিতে হবে।

ব্যক্তিগতভাবে আগ্রহী প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য কোর্স ফি ৩ হাজার টাকা। এ অর্থ নগদে জমা দিতে হবে।

ফি জমা দেওয়ার হিসাবের নাম: বাংলা একাডেমি চলতি হিসাব।

হিসাব নম্বর: ০২০০০০২৫৮৩৬৮৩।

আবেদন ও নিবন্ধন যেভাবে: ভর্তির আগে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ১৮ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় নিবন্ধন ফরমের লিংক প্রশিক্ষণ কোর্সের ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

নিবন্ধিত প্রার্থীদের বাংলা একাডেমিতে উপস্থিত হয়ে নিবন্ধন নিশ্চিত করতে হবে। এরপর নির্ধারিত ফি জমা দিয়ে ২৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় এসএসসি বা সমমান পরীক্ষার সনদের সত্যায়িত কপি এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

অফিস মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে: মনোনয়নপত্র আগামী ২৪ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।

আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ

যোগাযোগের ঠিকানা: উপপরিচালক, প্রশিক্ষণ উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০।

ফোন: ৫৮৬১১২৩৮।

ই-মেইল: batechtd\@yahoo.com

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভে…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী’
  • ১৪ নভেম্বর ২০২৬
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950