ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্যন্ত

১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৫ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৭ PM
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল © টিডিসি সম্পাদিত

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যক্ষ, পরিচালক (হাসপাতাল) এবং এইচআর জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে অথবা সরাসরি কলেজের অফিসে জমা দেওয়া যাবে।

প্রতিষ্ঠান: ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল।

আবেদন শেষ: ১৮ নভেম্বর ২০২৬।

পদের নাম ও যোগ্যতা:

১. অধ্যক্ষ:

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএসসহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হতে হবে। বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা: স্বীকৃত কোনো মেডিকেল কলেজে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হিসেবে কমপক্ষে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক কাজে অভিজ্ঞ এবং সরকারি বা বেসরকারি মেডিকেল কলেজে অধ্যক্ষ বা উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়স: ৬৫ বছরের নিচে হতে হবে।

আরও দেখুন: শিক্ষক নিয়োগ দেবে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

২. পরিচালক (হাসপাতাল):

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস, এমপিএইচ (হাসপাতাল ম্যানেজমেন্ট) অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিধারী হতে হবে। বিএমঅ্যান্ডডিসির নীতিমালা অনুযায়ী যোগ্যতা থাকতে হবে।

অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বা জেনারেল হাসপাতালে পরিচালক হিসেবে ৫ থেকে ৭ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হাসপাতালের সার্বিক পরিচালনা, বিভিন্ন বিভাগ মনিটরিং, প্রশাসনিক কার্যক্রম, হাসপাতাল আইন, ক্লিনিক্যাল কোয়ালিটি কন্ট্রোল ও সংকট ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।

৩. এইচআর জেনারেল ম্যানেজার (হাসপাতাল):

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার্স অথবা এইচআরএম মেজরসহ এমবিএ বা সমমানের ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: স্বনামধন্য কোনো হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে এইচআর বিভাগে কমপক্ষে ৭ থেকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেটা অ্যানালাইসিস, পরিকল্পনা প্রণয়ন ও এইচআর টিম পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে অথবা সরাসরি কলেজের অফিসে জমা দেওয়া যাবে।

আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ

আবেদন পাঠানোর ঠিকানা: ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, ধউর, নিশাত নগর, তুরাগ, ঢাকা-১২৩০।

ই-মেইল: ewmc.bd\@gmail.com

যোগাযোগ: ০১৭৫৬১১৩৭৯২

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950