বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫

২০ নভেম্বর ২০২৬, ০১:২৪ PM
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি) চার ক্যাটাগরির স্থায়ী পদে ৩৩ জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উপ-নৌ অধীক্ষক, প্রথম শ্রেণির মাস্টার, দ্বিতীয় শ্রেণির মাস্টার ও লাইন গ্যাং লস্কর পদ রয়েছে। পদগুলোতে সর্বোচ্চ ৪৫ বছর বয়সীরাও আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (১৮ নভেম্বর) বিআইডব্লিউটিসির চীফ পার্সোনেল ম্যানেজার মো. ফজলে রাব্বি স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

মোট শূন্য পদ: ৩৩টি।

আবেদন শুরু: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. উপ-নৌ অধীক্ষক; পদসংখ্যা: ১টি।

গ্রেড: ৪; বেতন স্কেল: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।

বয়স: ২৫ নভেম্বর ২০২৬ তারিখে ২৭ থেকে ৪০ বছর।

আরও দেখুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

২. প্রথম শ্রেণির মাস্টার; পদসংখ্যা: ৩টি।

গ্রেড: ১০; বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৩. দ্বিতীয় শ্রেণির মাস্টার; পদসংখ্যা: ১৬টি।

গ্রেড: ১১; বেতন স্কেল: ২৫,০০০–৬০,৫০০ টাকা।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৪. লাইন গ্যাং লস্কর; পদসংখ্যা: ১৩টি।

আরও দেখুন: ৪ হাজার এসআই পদ সৃজনের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়স: ১৮ থেকে ৩২ বছর।

বয়সসীমা: পদভেদে সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী নির্ধারিত বেতনস্কেল এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিআইডব্লিউটিসির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

বিস্তারিত বিজ্ঞপ্তি বিআইডব্লিউটিসির ওয়েবসাইটে এবং টেলিটকের জবপোর্টালে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন। 

বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫
  • ২০ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, এখানের মেধাবীরা দেশ …
  • ২০ নভেম্বর ২০২৬
‘পটকাবাজ’ ছেলেটিকে খুঁজছে পুলিশ
  • ২০ নভেম্বর ২০২৬
নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
  • ২০ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার অভিযোগে শতা…
  • ২০ নভেম্বর ২০২৬
গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage