বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন

১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৬ PM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪,০০০ উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ সৃজনের অনুমোদন দিয়েছে সরকার। ১০ম গ্রেডের এসব পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃষ্টি করা হয়েছে। পদগুলোতে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।

পদের নাম: উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র)।

মোট পদসংখ্যা: ৪,০০০।

বেতন গ্রেড: ১০ম গ্রেড।

বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী)।

পদ সৃজনের ধরন: রাজস্ব খাতে অস্থায়ী।

আরও দেখুন: ৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা

নিয়োগের যোগ্যতা: পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল, ১৯৪৩ অনুযায়ী এসব পদ পূরণ করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক কাঠামোতে এসব পদ সৃজন করা হয়েছে। এ-সংক্রান্ত ব্যয় পুলিশের বাজেটের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকে নির্বাহ করা হবে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে এ মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।

এটি পদ সৃজনের সরকারি মঞ্জুরি আদেশ, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি নয়। ফলে আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ সময়, বয়সসীমা ও আবেদন ফি এখনো এ আদেশে উল্লেখ করা হয়নি। নিয়োগসংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এসব তথ্য জানা যাবে।

আরও দেখুন: ৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে

নিয়োগসংক্রান্ত পরবর্তী তথ্য জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখুন।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ-৩ শাখা; স্মারক নম্বর: ৪৪.০০.০০০০.০০০.০৯৬.১৫.০০০৩.২৬-৯১।

আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা
  • ১৯ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
  • ১৯ নভেম্বর ২০২৬
বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে ভাঙচুর, গার্ডরুমে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
  • ১৯ নভেম্বর ২০২৬
যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপ, চালক দগ্ধ
  • ১৯ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের অনুরোধে হাসিমুখে সেলফি তুললেন প্রধানমন্ত্রী
  • ১৯ নভেম্বর ২০২৬