৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা

১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ AM
এনবিআর

এনবিআর © সংগৃহীত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকায় ৭ ক্যাটাগরির পদে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও অফিস সহায়ক পদ রয়েছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কর অঞ্চল-১০, ঢাকার এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকা।

মোট শূন্য পদ: ৫৪টি।

আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদের সংখ্যা ও বিবরণ:

১. ব্যক্তিগত সহকারী; পদসংখ্যা: ২টি।

গ্রেড: ১৩।

আরও দেখুন: ৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে

২. প্রধান সহকারী; পদসংখ্যা: ৬টি।

গ্রেড: ১৩।

৩. উচ্চমান সহকারী; পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ১৪।

৪. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১৫টি।

গ্রেড: ১৪।

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৮টি।

গ্রেড: ১৬।

৬. গাড়িচালক; পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬।

আরও দেখুন: খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

৭. অফিস সহায়ক; পদসংখ্যা: ১৭টি।

গ্রেড: ২০।

বেতন ও সুযোগ-সুবিধা: জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা: এ নিয়োগে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগ পরীক্ষা: পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য কর অঞ্চল-১০, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন। 

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিতে গুরুত্বারোপ রিজভীর
  • ১৯ নভেম্বর ২০২৬
চীনে যুব নেতৃত্ব বিকাশ কর্মসূচিতে ববি শিক্ষার্থী ওবায়দুর
  • ১৯ নভেম্বর ২০২৬
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ছিল বিচারিক অবিচার: প্রধ…
  • ১৯ নভেম্বর ২০২৬
টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ফিরছেন নাহিদ!
  • ১৯ নভেম্বর ২০২৬
৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা
  • ১৯ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের লকডাউন ঘিরে ক্যাম্পাসে সতর্ক পাহাড়ায় ইবি ছাত্র…
  • ১৯ নভেম্বর ২০২৬