ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ © টিডিসি সম্পাদিত
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে (টিসিবি) ৫ ক্যাটাগরির স্থায়ী পদে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে উপ-সহকারী প্রকৌশলী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর, সংরক্ষণ ও বিক্রয় সহকারী, টেলেক্স অপারেটর এবং অফিস সহায়ক পদ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সোমবার (১৬ নভেম্বর) টিসিবির প্রধান কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মোট শূন্য পদ: ১০টি।
আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ: ৮ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
পদ ও যোগ্যতার বিবরণ:
১. উপ-সহকারী প্রকৌশলী; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১০; বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
অভিজ্ঞতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: নারী রিসিপশনিস্ট নিয়োগ দেবে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ৩টি।
গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস।
দক্ষতা: সাঁটলিপি নোট প্রতিলিপিকরণ ও কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ২৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ ও ৩০ শব্দের গতি থাকতে হবে।
অভিজ্ঞতা: সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. সংরক্ষণ ও বিক্রয় সহকারী; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস।
অভিজ্ঞতা: সরকারি বিভাগ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিক্রয়, মালামাল খালাস এবং আসবাবপত্র রক্ষণাবেক্ষণের পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: বুয়েটে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আবেদন করবেন যেভাবে
৪. টেলেক্স অপারেটর; পদসংখ্যা: ১টি।
গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস। তবে বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যেতে পারে।
৫. অফিস সহায়ক; পদসংখ্যা: ৪টি।
গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে ৩ ও ৪ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর ১০ নম্বর অনুচ্ছেদে বর্ণিত বিধান অনুযায়ী বেতন ও ভাতাদি পাবেন।
আরও দেখুন: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের টিসিবির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ নং পদের জন্য ২২৩ টাকা, ২,৩,৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা দিতে হবে।
নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জানতে এখানে দেখুন।