বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফাইল ফটো
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক ও কর্মকর্তা পদে মোট ২০ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে শিক্ষক পদে ১৫ জন এবং কর্মকর্তা পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। শিক্ষক পদে আবেদনের শেষ সময় ৬ ডিসেম্বর এবং কর্মকর্তা পদে ২৫ নভেম্বর ২০২৬।
১৪ নভেম্বর শিক্ষক পদে এবং ২৮ অক্টোবর কর্মকর্তা পদে পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
শিক্ষক পদে নিয়োগ
পদের নাম ও পদসংখ্যা:
১. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক—৩টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
২. যন্ত্রকৌশল বিভাগ
সহযোগী অধ্যাপক—১টি স্থায়ী পদ।
বেতন: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।
আরও দেখুন: নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে
৩. বস্তু ও ধাতব কৌশল বিভাগ
সহকারী অধ্যাপক—১টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৪. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ
সহকারী অধ্যাপক—২টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৫. স্থাপত্য বিভাগ
সহকারী অধ্যাপক—২টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
লেকচারার—২টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে আবেদন
৬. পদার্থবিজ্ঞান বিভাগ
সহকারী অধ্যাপক—১টি স্থায়ী পদ।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৭. কেমিকৌশল বিভাগ
লেকচারার—১টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
৮. মানবিক বিভাগ
লেকচারার (অ্যাকাউন্টিং)—১টি অস্থায়ী পদ।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
মোট পদসংখ্যা: ৮টি বিভাগে ১৫ জন।
আবেদনের যোগ্যতা: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটের Vacancy-এর জব সার্কুলার পেজে পাওয়া যাবে। প্রয়োজনে রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর ২০২৬।
আরও দেখুন: ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।
কর্মকর্তা পদে নিয়োগ
পদের নাম ও পদসংখ্যা:
১. ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন
প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার—১টি।
বেতন: ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা।
সিনিয়র সায়েন্টিফিক অফিসার—১টি।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
সায়েন্টিফিক অফিসার—১টি।
বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।
আরও দেখুন: এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
২. প্রধান প্রকৌশলীর কার্যালয়
নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)—১টি।
বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা।
৩. ডিএইআরএস অফিস
ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)—১টি।
বেতন: ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা।
মোট পদসংখ্যা: ৩টি কার্যালয়ে ৫ জন।
আবেদনের যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ভিন্ন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে।
আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
আবেদনসংক্রান্ত তথ্যের জন্য recruitment\@regtr.buet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
আবেদন ফি: ৬০০ টাকা।
আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৬।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখুন।