ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ

১৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ AM
ব্যাংক এশিয়া পিএলসি

ব্যাংক এশিয়া পিএলসি © টিডিসি সম্পাদিত

বেসরকারি ব্যাংক এশিয়া পিএলসিতে টেরিটরি ম্যানেজার-সিএমএসই, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার-স্মল বিজনেস এবং রিলেশনশিপ অফিসার-স্মল বিজনেস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে নির্ধারিত অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

১২ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পদের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি।

আবেদনের শেষ সময়: ২২ নভেম্বর ২০২৬।

পদের নাম ও পদসংক্রান্ত তথ্য:

১. টেরিটরি ম্যানেজার-সিএমএসই (আপ টু এফএভিপি) 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: নতুন ব্যবসার সুযোগ শনাক্ত ও বিকাশের দক্ষতা থাকতে হবে। ঋণঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি কমানোর বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। বিক্রয় কার্যক্রম পরিচালনা এবং দলের সদস্যদের দক্ষতা বাড়ানোর সক্ষমতা থাকতে হবে। ঋণ আদায় ও পুনরুদ্ধারসহ কার্যকর দর-কষাকষির দক্ষতা, যোগাযোগ ও আন্তব্যক্তিক সম্পর্ক তৈরির সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি সমস্যা সমাধান, কৌশলগত পরিকল্পনা ও ব্যবসা সম্প্রসারণের দক্ষতা প্রয়োজন।

আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্থায়ী বাসিন্দারা

দায়িত্ব: নির্ধারিত এলাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতে নতুন ব্যবসার সুযোগ তৈরি এবং আয় বাড়ানো। ঋণ বিতরণ, আমানত সংগ্রহ এবং ব্যাংকের সম্পদ ও দায়ের পরিমাণ বাড়ানোর লক্ষ্য অর্জনে কাজ করা। ব্যবসায়িক সম্ভাবনা, যথাযথ যাচাই ও প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে সিএমএসই ব্যবসার প্রস্তাব সুপারিশ করা। ঋণ বিতরণের আগে ও পরে গ্রাহকের ব্যবসা পরিদর্শন এবং আর্থিক ও পরিচালনাগত তথ্য যাচাই করা। স্থানীয় বিক্রয় দল পরিচালনা, কর্মীদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। গ্রাহক ও সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি, বাজার পরিস্থিতি ও প্রতিযোগীদের কার্যক্রম বিশ্লেষণ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত প্রতিবেদন দেওয়া। পাশাপাশি ঋণ ও আমানতের পোর্টফোলিওর মান বজায় রাখা, খেলাপি ঋণ কমানো এবং সময়মতো আদায় নিশ্চিত করতে হবে। প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

২. বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার-স্মল বিজনেস (আপ টু এসইও) 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

দায়িত্ব: ব্যবস্থাপনা নির্ধারিত সিএমএসই ব্যবসার লক্ষ্য অর্জনে কাজ করা। এআরও ও আরওদের বিক্রয় দলকে তদারকি, প্রশিক্ষণ ও উৎসাহিত করা। সিএমএসই ব্যবসার উন্নয়ন ও কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ে টেরিটরি ম্যানেজার এবং করপোরেট অফিসকে সময়মতো প্রতিবেদন দেওয়া। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা। রিলেশনশিপ অফিসার ও রিলেশনশিপ এক্সিকিউটিভদের সঙ্গে গ্রাহক পরিদর্শন করে ব্যবসার সম্ভাবনা ও ঋণঝুঁকি যাচাই করা। এসএমই ঋণের প্রস্তাব তৈরিতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং ঋণ অনুমোদনের জন্য ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) বিভাগে সুপারিশসহ পাঠানো। ঋণ আবেদনের নথিপত্র যাচাই, বিদ্যমান গ্রাহকদের কাছে ব্যাংকের অন্যান্য পণ্য বিক্রি এবং ঋণ বিতরণের পর ঋণ পর্যবেক্ষণ ও কিস্তি আদায়ের কার্যক্রম নিশ্চিত করতে হবে। এ ছাড়া এসএমই-সংক্রান্ত সার্কুলার ও নির্দেশনা দলের সদস্যদের জানানো এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে।

৩. রিলেশনশিপ অফিসার (স্মল বিজনেস)-আপ টু এসও  

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা।

অতিরিক্ত যোগ্যতা: নতুন ব্যবসার সুযোগ তৈরি ও গ্রাহক সম্পর্ক উন্নয়নের দক্ষতা থাকতে হবে। ঋণঝুঁকি মূল্যায়ন ও তা কমানোর কৌশল সম্পর্কে ধারণা থাকতে হবে। বিক্রয়, দর-কষাকষি, ঋণ আদায়, যোগাযোগ ও সমস্যা সমাধানে দক্ষ হতে হবে।

আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস

দায়িত্ব: ব্যবস্থাপনা নির্ধারিত সিএমএসই ব্যবসার লক্ষ্য অর্জনে কাজ করা। ব্যবসার উন্নয়নসংক্রান্ত বিষয়ে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ও করপোরেট অফিসকে নিয়মিত প্রতিবেদন দেওয়া। গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং মানসম্মত সেবা নিশ্চিত করা। এককভাবে অথবা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, টেরিটরি ম্যানেজার ও রিজিওনাল হেডের সঙ্গে গ্রাহক পরিদর্শন করে ব্যবসার সম্ভাবনা ও ঋণঝুঁকি যাচাই করা। প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা অনুসরণ করে এসএমই ঋণের প্রস্তাব তৈরি, সুপারিশসহ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট (সিআরএম) বিভাগে পাঠানো এবং ঋণ আবেদনের নথিপত্র যাচাই করা। বিদ্যমান গ্রাহকদের কাছে ব্যাংকের অন্যান্য পণ্য বিক্রিসহ এসএমই ব্যবসা সম্প্রসারণে কাজ করতে হবে। ঋণ বিতরণের পর ঋণের অবস্থা পর্যবেক্ষণ, সময়মতো কিস্তি আদায় এবং এসএমই-সংক্রান্ত সার্কুলার ও অভ্যন্তরীণ নির্দেশনা সম্পর্কে হালনাগাদ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া মোবাইল বিল, ইনসেনটিভ ও যাতায়াত ভাতা দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় পারিশ্রমিক দেওয়া হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মস্থল: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ

প্রতিষ্ঠানের ঠিকানা: ব্যাংক এশিয়া টাওয়ার, ৩২ ও ৩৪ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য বিডিজবসের ওয়েবসাইট দেখুন। 

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950