কর অঞ্চল-দিনাজপুর © টিডিসি সম্পাদিত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-দিনাজপুরে ৬ ক্যাটাগরির পদে ২৭ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
৫ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে এ নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে বেতন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ১৩তম থেকে ২০তম গ্রেডে নির্ধারিত।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর।
আবেদন শুরু: ১৫ নভেম্বর, ২০২৬ সকাল ১০টা।
আবেদন শেষ: ৬ ডিসেম্বর, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা:
১. ব্যক্তিগত সহকারী—৫টি।
বেতন ও গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
২. প্রধান সহকারী—২টি।
বেতন ও গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী—৬টি।
বেতন ও গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: কম্পিউটার প্রশিক্ষণ দেবে বাংলা একাডেমি, নিবন্ধন শুরু ১৮ নভেম্বর
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—৮টি।
বেতন ও গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—৩টি।
বেতন ও গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) বা সমমান পাস। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
৬. অফিস সহায়ক—১টি।
বেতন ও গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।
মোট পদসংখ্যা: ৬ ক্যাটাগরিতে ২৭ জন।
বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
জেলাভিত্তিক যোগ্যতা: শুধু দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে কর অঞ্চল-দিনাজপুরের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ
আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের ক্ষেত্রে আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।