কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে

১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ PM
কর অঞ্চল-১৪, ঢাকা

কর অঞ্চল-১৪, ঢাকা © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-১৪, ঢাকায় ৬ ক্যাটাগরির ৪৯টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। পদভেদে স্নাতক, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাস প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১৫ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা।

আবেদন শুরু: ২২ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১৩ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদের নাম, পদসংখ্যা ও বেতন:

১. কম্পিউটার অপারেটর—১টি।

বেতন ও গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ লেখার গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে মান যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা

২. প্রধান সহকারী—৮টি।

বেতন ও গ্রেড: ২৪,০০০–৫৮,০০০ টাকা (গ্রেড-১৩)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে।

৩. উচ্চমান সহকারী—৫টি।

বেতন ও গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ

৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর—১৫টি।

বেতন ও গ্রেড: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা (গ্রেড-১৪)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ লেখার গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী-কাম-অফিস কম্পিউটার মুদ্রাক্ষরিক—৯টি।

বেতন ও গ্রেড: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্থায়ী বাসিন্দারা

৬. অফিস সহায়ক—১১টি।

বেতন ও গ্রেড: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মোট পদসংখ্যা: ৪৯ 

বয়সসীমা: ১৮-৩২ বছর। 

জেলাভিত্তিক যোগ্যতা: শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৪, ঢাকার টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আরও দেখুন: শিক্ষক থেকে চিকিৎসাকেন্দ্রের কর্মী—রাবিতে ৪১ পদে নিয়োগ

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা, ৬ নং পদের জন্য ৫৬ টাকা। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য ৫৬ টাকা।

বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950