এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ © টিডিসি সম্পাদিত
বেসরকারি উন্নয়ন সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশে প্রজেক্ট অফিসার-জব প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস, অফিসার-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস এবং অফিসার-এইচআর পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে আবেদনের জন্য পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, খুলনা ও ঢাকায় এসব পদে নিয়োগ দেওয়া হবে। তিনটি পদই এক বছরের নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। তবে কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর চুক্তির মেয়াদ নবায়ন করা হতে পারে।
প্রতিষ্ঠানের নাম: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
পদের নাম ও পদসংখ্যা:
১. প্রজেক্ট অফিসার-জব প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস—১টি
প্রকল্পের নাম: জাগরণ প্রকল্প।
প্রকল্পের মেয়াদ: ৩০ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
কর্মস্থল: খুলনা (জাগরণ ফিল্ড অফিস)।
চাকরির ধরন: এক বছরের নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে।
আরও দেখুন: হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান কার্যালয়ে
শিক্ষাগত যোগ্যতা: সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
অভিজ্ঞতা: চাকরির ব্যবস্থা, পেশাগত পরামর্শ, যুব কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন অথবা নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ-সংশ্লিষ্ট কাজে কোনো এনজিও, আন্তর্জাতিক এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক তৈরি এবং চাকরির মেলা বা নিয়োগসংক্রান্ত অনুষ্ঠান আয়োজনের অভিজ্ঞতা থাকতে হবে। খুলনার শ্রমবাজার ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ খাত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: যোগাযোগ, প্রশিক্ষণ পরিচালনা ও পেশাগত পরামর্শ দেওয়ার দক্ষতা থাকতে হবে। নেটওয়ার্ক তৈরি, দর-কষাকষি ও সম্পর্ক উন্নয়নে দক্ষ হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং তথ্যভান্ডার ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে। বাংলা ভাষায় সাবলীলতা এবং ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগের দক্ষতা থাকতে হবে। স্বাধীনভাবে ও দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং খুলনা ও আশপাশের এলাকায় নিয়মিত ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: পরীক্ষাকালীন মাসিক মোট বেতন ৫৫,৫০০ টাকা। চাকরি স্থায়ী হওয়ার পর বেতন ৭৯,৬৮১ টাকা।
২. অফিসার-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস—১টি
প্রকল্পের নাম: আলো (অ্যাডভান্সিং লাইভস থ্রু অপটিমাল কেয়ার)।
প্রকল্পের মেয়াদ: ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
কর্মস্থল: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের জাতীয় কার্যালয়।
চাকরির ধরন: এক বছরের নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
আরও দেখুন: ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ
অভিজ্ঞতা: প্রশাসন, লজিস্টিকস অথবা এ-সংক্রান্ত কাজে কমপক্ষে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, উন্নয়ন সংস্থা অথবা করপোরেট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রয়োজনীয় দক্ষতা: যোগাযোগ ও আন্তব্যক্তিক সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে। সাংগঠনিক কাজ ও সমন্বয়ে পারদর্শী হতে হবে। মাইক্রোসফট অফিসের বিভিন্ন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা, সরবরাহকারী ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সক্ষমতা এবং সমস্যা সমাধান ও সময় ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। স্বাধীনভাবে এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা প্রয়োজন।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ৬৫,০০০-৭৪,০০০ হাজার টাকা। সিটিসি ৯৬,২৫০ টাকা। এ ছাড়া বিনা মূল্যে দুপুরের খাবার, কর্মী ও প্রতিষ্ঠান উভয়ের সমান ১৫ শতাংশ হারে জমাসহ ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ও বিমা সুবিধা দেওয়া হবে।
প্রকল্পের নাম: আলো (অ্যাডভান্সিং লাইভস থ্রু অপটিমাল কেয়ার)।
প্রকল্পের মেয়াদ: ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৮ পর্যন্ত।
কর্মস্থল: এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের জাতীয় কার্যালয়।
চাকরির ধরন: এক বছরের নির্দিষ্ট মেয়াদের চুক্তিভিত্তিক। কর্মদক্ষতার ভিত্তিতে প্রতিবছর চুক্তি নবায়ন করা হবে।
আরও দেখুন: কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্থায়ী বাসিন্দারা
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসায় প্রশাসন, ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: মানবসম্পদ ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও, আন্তর্জাতিক এনজিও অথবা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে। মানবসম্পদ ব্যবস্থাপনার সফটওয়্যার ও তথ্যভান্ডার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রয়োজনীয় দক্ষতা: মানবসম্পদ ব্যবস্থাপনার নীতিমালা, কার্যপদ্ধতি ও বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে ধারণা থাকতে হবে। শিশু সুরক্ষার নীতিমালা সম্পর্কে জানতে হবে। যোগাযোগ ও আন্তব্যক্তিক সম্পর্ক তৈরির দক্ষতা থাকতে হবে। মাইক্রোসফট অফিস এবং মানবসম্পদ ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা ব্যবহারে পারদর্শী হতে হবে। সাংগঠনিক, বিশ্লেষণী ও সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। সততা, গোপনীয়তা রক্ষা এবং প্রতিষ্ঠানের মূল্যবোধের প্রতি অঙ্গীকার থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মোট বেতন ৬৫,০০০-৭৪,০০০ হাজার টাকা। সিটিসি ৯৬,২৫০ টাকা। এ ছাড়া বিনা মূল্যে দুপুরের খাবার, কর্মী ও প্রতিষ্ঠান উভয়ের সমান ১৫ শতাংশ হারে জমাসহ ভবিষ্য তহবিল, গ্র্যাচুইটি, উৎসব ভাতা ও বিমা সুবিধা দেওয়া হবে।
আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে ১,০০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিডিজবসের বাইরে অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন বিবেচনা করা হবে না।
বিস্তারিত জানতে এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশের ওয়েবসাইটে দেখুন।