নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগে 

১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ PM
নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৩টি বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠান: নওগাঁ বিশ্ববিদ্যালয়

আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬। অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পৌঁছাতে হবে।

পদের বিবরণ:

১. বিভাগের নাম: ইংরেজি বিভাগ

সহযোগী অধ্যাপক—১টি (গ্রেড-৪)

সহকারী অধ্যাপক—১টি (গ্রেড-৬)

প্রভাষক—২টি (গ্রেড-৯)

আরও দেখুন: হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?

২. বিভাগের নাম: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

সহযোগী অধ্যাপক—১টি (গ্রেড-৪)

সহকারী অধ্যাপক—১টি (গ্রেড-৬)

প্রভাষক—২টি (গ্রেড-৯)

৩. বিভাগের নাম: হিসাববিজ্ঞান বিভাগ

প্রভাষক—১টি (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত যোগ্যতা ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট ডিগ্রি অর্জন করতে হবে। পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় থাকা প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন যেভাবে: বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট পদের জন্য আবেদনপত্রের ৮ সেট জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, অভিজ্ঞতার সনদ (যদি থাকে), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র এবং নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র বা ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিক সনদের ফটোকপি সংযুক্ত করতে হবে।

আরও দেখুন: মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে আবেদন

আবেদন ফি: রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ৬০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য। এ ছাড়া প্রার্থীর নিজ ঠিকানা লেখা ২২ টাকার ডাকটিকিটসহ একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950