পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 

২০ নভেম্বর ২০২৬, ০২:১৬ PM
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) তিন ক্যাটাগরির পদে ৩৩২ জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদ রয়েছে। এর মধ্যে নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছর। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেপজার নির্বাহী পরিচালক (প্রশাসন) (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান মিঞা স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

মোট শূন্য পদ: ২০৩টি।

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ২৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. নিরাপত্তা কর্মকর্তা; পদসংখ্যা: ৩টি।

গ্রেড: ৯; বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫

অভিজ্ঞতা: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার বা ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।

বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর।

২. নিরাপত্তা প্রহরী; পদসংখ্যা: ২০০টি।

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদাসম্পন্ন পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ১০ হাজার কনস্টেবল নিয়োগের পথে পুলিশ, যোগ্যতা এসএসসি পাস

বয়স: বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ১১০ পাউন্ড বা ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট, ওজন ১০০ পাউন্ড বা ৪৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

৩. অফিস সহায়ক; পদসংখ্যা: ১২৯টি।

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

বয়স: ১৮ থেকে ৩২ বছর।

আরও দেখুন: ৪ হাজার এসআই পদ সৃজনের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি

বয়সসীমা: নিরাপত্তা কর্মকর্তা পদে ১ নভেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৫৫ বছর। নিরাপত্তা প্রহরী পদে বেসামরিক প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের সর্বোচ্চ ৩৫ বছর। অফিস সহায়ক পদে বয়স ১৮ থেকে ৩২ বছর।

বেতন ও সুযোগ-সুবিধা: নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের বেতন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বেপজার নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদন ফি: সার্ভিস চার্জসহ নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য পরীক্ষার ২২৩ টাকা। নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য সব ক্যাটাগরির পদে আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৪ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আরও দেখুন: সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি বেপজার ওয়েবসাইটে এবং টেলিটকের জবপোর্টালে পাওয়া যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি নিচে দেখুন।

বার্ডের ৫৪ নিয়োগে ২২ জন কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়, উঠেছে অ…
  • ২০ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব শিশু দিবস
  • ২০ নভেম্বর ২০২৬
পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 
  • ২০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ফের বিএনপি কার্যালয়ে আগুন
  • ২০ নভেম্বর ২০২৬
বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫
  • ২০ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, এখানের মেধাবীরা দেশ …
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage