আজ বিশ্ব শিশু দিবস

২০ নভেম্বর ২০২৬, ০২:১৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

প্রতিবছর ২০ নভেম্বরকে পালন করা হয় বিশ্ব শিশু দিবস হিসেবে। শিশুরা একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা, সুস্বাস্থ্য এবং নিজেদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার, মর্যাদা ও কল্যাণের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর এ দিনে দিবসটি পালিত হয়।

এ বছরের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘আমার দিন, আমার অধিকার, আমার ভবিষ্যৎ’। এর মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার ও মতামত প্রকাশের পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গঠনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

১৯৮৯ সালের ২০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে শিশু অধিকার সনদ বা কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ড (সিআরসি) গৃহীত হয়। শিশুদের অধিকার সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ। সেই থেকে প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়ে আসছে।

শিশু অধিকার সনদ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যাপকভাবে অনুমোদিত মানবাধিকার চুক্তি হিসেবে পরিচিত। এ সনদের আলোকে শিশুদের জন্য এবং শিশুদের নিয়ে বিশ্বব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি তাদের সামনে থাকা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববাসীর সমর্থন ও সহযোগিতা চাওয়া হয় এ দিবসে।

বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

বার্ডের ৫৪ নিয়োগে ২২ জন কর্মকর্তা-কর্মচারীর আত্মীয়, উঠেছে অ…
  • ২০ নভেম্বর ২০২৬
আজ বিশ্ব শিশু দিবস
  • ২০ নভেম্বর ২০২৬
পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে 
  • ২০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ফের বিএনপি কার্যালয়ে আগুন
  • ২০ নভেম্বর ২০২৬
বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫
  • ২০ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজ উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ, এখানের মেধাবীরা দেশ …
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage