বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে র‌্যালি ১ ডিসেম্বর

১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র‌্যালির আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি বের হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যালিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হতে হবে। সেখান থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেবেন।

স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। এর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। বিজয় র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৪৩ কারখানা
  • ১৭ নভেম্বর ২০২৬
লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে জনবল নিয়োগ
  • ১৭ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষকদ…
  • ১৭ নভেম্বর ২০২৬
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে র‌্যালি ১ ডিসেম্বর
  • ১৭ নভেম্বর ২০২৬
ঢাবি সাদা দলের মানববন্ধনে শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা, …
  • ১৭ নভেম্বর ২০২৬
পটুয়াখালী জেলা যুবদলের কমিটি ঘোষণা: সভাপতি মোস্তাফিজুর রহমা…
  • ১৭ নভেম্বর ২০২৬