এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে

১৯ নভেম্বর ২০২৬, ০১:০৮ PM
কর অঞ্চল-১৫, ঢাকা

কর অঞ্চল-১৫, ঢাকা © টিডিসি সম্পাদিত

কর অঞ্চল-১৫, ঢাকায় ৭ ক্যাটাগরির স্থায়ী পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক ও অফিস সহায়ক পদে এ নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বুধবার (১৮ নভেম্বর) কর অঞ্চল-১৫, ঢাকা থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-১৫, ঢাকা।

মোট শূন্য পদ: ৪২টি।

আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদন শেষ: ১৪ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

পদ ও যোগ্যতার বিবরণ:

১. কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

আরও দেখুন: বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন

২. প্রধান সহকারী; পদসংখ্যা: ৮টি।

গ্রেড: ১৩; বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩. উচ্চমান সহকারী; পদসংখ্যা: ৬টি।

গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ৫৪ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-১০, ঢাকা

৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর; পদসংখ্যা: ১৬টি।

গ্রেড: ১৪; বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

দক্ষতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক; পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

দক্ষতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: ৬ষ্ঠ-১৬তম গ্রেডে বিপিসিতে জনবল নিয়োগ, আবেদন আজ থেকে

৬. গাড়িচালক; পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬; বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাশাপাশি ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক; পদসংখ্যা: ৫টি।

গ্রেড: ২০; বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। 

আরও দেখুন: ১০-২০তম গ্রেডে টিসিবিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৫-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। 

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা। তবে শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি ৫৬ টাকা।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এখানে দেখুন।  

ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন, আ.লীগ নেতার গাড়ি-মোটরসাইক…
  • ১৯ নভেম্বর ২০২৬
এসএসসি পাসে চাকরি দেবে ঢাকার কর অঞ্চল-১৫, আবেদন অনলাইনে
  • ১৯ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে গাছ কেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা
  • ১৯ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
আরেক থানায় আগুন দিল আ. লীগ নেতাকর্মীরা
  • ১৯ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, শি ও পুতিন
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage