যৌথ অভিযানে চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

২০ নভেম্বর ২০২৬, ০৫:৩২ PM
যৌথ অভিযানে চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার

যৌথ অভিযানে চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান গ্রেপ্তার © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শহরের পালপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া কার্যক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়াও তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে স্থানীয় অনেক আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গোপনে চলে গেলেও তিনি প্রকাশ্যে ছিলেন এবং আইন পেশায় নিয়মিত কাজ করেছেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন বলেন, মজিবুর রহমান ভুঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে।

‘আইনশৃঙ্খলা দরকার না হলে আপনারাই রক্ষা করেন’—গোপালগঞ্জে পুল…
  • ২০ নভেম্বর ২০২৬
যৌথ অভিযানে চাঁদপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহ…
  • ২০ নভেম্বর ২০২৬
রং ছড়িয়ে, স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
  • ২০ নভেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ঝোড়ো হাওয়ায় উল্টে গেল ছাত্রলীগের টাঙানো শেখ মুজ…
  • ২০ নভেম্বর ২০২৬
কেক কাটা-র‌্যালি নয়, বৃক্ষরোপণ করে ঢাবিতে প্রধানমন্ত্রীর জন…
  • ২০ নভেম্বর ২০২৬
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকে মারধরের ঘটনায় তদন্ত …
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage