নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

২০ নভেম্বর ২০২৬, ১২:৪৯ PM
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেন © সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা-বরিশাল মহাসড়কে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-বরিশাল মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুর্বৃত্তরা। এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ওই ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে একই ঘটনায় টায়ার সরবরাহের অভিযোগে একটি টায়ার রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে আটক করে পুলিশ।

গ্রেপ্তার কামাল হোসেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
  • ২০ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার অভিযোগে শতা…
  • ২০ নভেম্বর ২০২৬
গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি?
  • ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আনসার সদস্যদের খাবার ছিনিয়ে নিয়ে নিজেদের বিতরণ ব…
  • ২০ নভেম্বর ২০২৬
জাল স্বাক্ষর চিনবেন যেভাবে
  • ২০ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আইজিপি ও এসআরবি মহাপরিচালক
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage