এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি

২০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ AM
সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-১।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইনে অপরাধ, চুরি, মারধর, নাশকতা ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

সূত্র জানায়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ৩০২, ৪২৭, ৩৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। একই থানায় ২০২৬ সালের ২ জুন করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে অভিযোগ আনা হয়েছে।

এসআরবি সূত্র আরও জানায়, ২০২৫ সালের ৫ জুন শ্যামনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।

এ ছাড়া ২০২৬ সালের ১৯ মার্চ একই থানায় করা মামলায় মারধর, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়। ওই মামলাগুলোতে ২০০৬ সালের ২৬ অক্টোবর আদালতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়।

এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর আতাউল হক দোলনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি
  • ২০ নভেম্বর ২০২৬
আটকা পড়েছে রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, অনিশ্চয়তায় দিন কাটছে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভু…
  • ২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার বিচারের রায়কে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত…
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, ফুরিয়ে …
  • ১৯ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতিকে নিজের লেখা বই উপহার দিতে চান ঢাকা কলেজের সাবেক…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage