গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল মিছিল

১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল। © টিডিসি ছবি

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নৈরাজ্য, ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোটরসাইকেল মিছিল করেছে শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে জিরো পয়েন্ট, শাহজালাল হল, আলাওল হল, সোহরাওয়ার্দী হল, স্যার এ এফ রহমান হল, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট, নিরাপত্তা দপ্তর, সমাজবিজ্ঞান অনুষদ, আবদুর রব হল, শহীদ ফরহাদ হল, অতীশ দীপঙ্কর হল, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্রী হল, সাউথ ক্যাম্পাস, মাস্টারদা সূর্যসেন হল ও টিচার্স ক্লাব প্রদক্ষিণ করে লেডিস ঝুপড়িতে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা প্রতিহত করতে ছাত্রদল প্রস্তুত রয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, জালাল সিদ্দিকী ও শাফায়াত হোসেন। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে চবিতে ছাত্রদলের মোটরসাইকেল ম…
  • ১৯ নভেম্বর ২০২৬
নওগাঁয় ৫২ লাখ টাকার সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
  • ১৯ নভেম্বর ২০২৬
নির্যাতন-নির্বাসন পেরিয়ে ক্ষমতার শীর্ষে তারেক রহমান
  • ১৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে কোন বিষয়ে ভর্তি হতে কী যোগ্যতা
  • ১৯ নভেম্বর ২০২৬
আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে …
  • ১৯ নভেম্বর ২০২৬
চালু হলো ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, চলবে আগামীকাল থেকেই
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage