পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আগুন

২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ AM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন © সংগৃহীত

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে আগুন দেওয়ার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছে পুলিশ।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে পেট্রোল বোমার কথা ছড়ালেও ঘটনা তা নয়। আসলে কেউ হয়তো কাপড়ে আগুন জ্বালিয়ে বাড়ির প্রধান ফটকে রেখে গেছে। আমরা খোঁজ-খবর নিচ্ছি, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কৃষি গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জেনে নিন খুটিনাটি
  • ২০ নভেম্বর ২০২৬
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘ল’ কার্নিভাল অনুষ্…
  • ২০ নভেম্বর ২০২৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় আগুন
  • ২০ নভেম্বর ২০২৬
টানা ৭ দিন কমার পর আজ ফের ১১ হাজার টাকা কমল সোনার দাম, ভরি …
  • ২০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স চালু করল নাসা, …
  • ২০ নভেম্বর ২০২৬
পারিশ্রমিক না পেয়ে যাত্রাপালা ছাড়লেন ভুবন, কীর্তন ও মিটআপ ক…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage