ঝালকাঠি বাজারে আগুন, ৬ দোকান পুড়ে ছাই

২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ AM
অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই © টিসিডি ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নাচনমহল বাজারের জহুরুল মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে এই দুর্ঘটনা ঘটে। 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, স্থানীয় বাপ্পির দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে দোকানগুলোতে বিক্রির জন্য মজুদকৃত বোতলজাত পেট্রোল-অকটেন ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হওয়ায় বিকটশব্দে আগুনের লেলিহান বাড়তে থাকে। পরে নলছিটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর আগেই আগুনে ভূস্মিভূত হয় ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। 

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ৬টি দোকান পুড়ে গেছে। অগ্নিকান্ডে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ।

চবি শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ক্যাম্পাসের ১৪ স্থানে চার্জ…
  • ২০ নভেম্বর ২০২৬
ঝালকাঠি বাজারে আগুন, ৬ দোকান পুড়ে ছাই
  • ২০ নভেম্বর ২০২৬
সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগা…
  • ২০ নভেম্বর ২০২৬
এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি
  • ২০ নভেম্বর ২০২৬
আটকা পড়েছে রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, অনিশ্চয়তায় দিন কাটছে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভু…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage