জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৩ PM
জিয়াউল আহসান ও তার আগুন দেওয়া বাড়ি

জিয়াউল আহসান ও তার আগুন দেওয়া বাড়ি © সংগৃহীত

সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের ব‌রিশালের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্প‌তিবার (১৯ নভেম্বর) বরিশালের কলেজ রোডস্থ বাসভবনে এই অ‌গ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলার এক‌টি কক্ষ বেশ ক্ষ‌তিগ্রস্ত হয়েছে। পুড়ে গেছে আসবাবপত্র। পরে স্থানীয় ও ফায়ার সা‌র্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লিশের বগুড়া ফাঁ‌ড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান বললেন, ঘটনাস্থল প‌রিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। কে বা কারা আগুন দিয়েছে সেটা আমরা এখনো জানতে পা‌রি‌নি।

স্থানীয়রা জানান, সন্ধ‌্যার দিকে ছাত্রদলের ৪০/৫০ জন যুবক কলেজ রোডসংলগ্ন বৈদ‌্যপাড়ার আলহাজ না‌সির উদ্দিন সড়কে এসে ‌জিয়াউল আহসানের বাস ভবন তহুরা ম‌ঞ্জিলে ঢুকে ভাঙচুর শুরু করে। এতে তিনতলা এক‌টি ভবনের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। একপর্যায়ে নিচতলায় পেট্রল ঢেলে আগুন ধ‌রিয়ে দেয়। যুবকরা চলে যাওয়ার পর স্থানীয় ও ফায়ার সা‌র্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন দেওয়া বাস ভবন‌টিতে জিয়াউল আহসানের ছোট ভাই ব‌রিশাল সি‌টির সাবেক প‌্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব বসবাস করতেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর ভবন‌টিতে থাকেন না বিপ্লব। এ ছাড়া তহুরা ম‌ঞ্জিলের অন‌্য ভবনে বসবাস করেন জিয়াউল আহসানের বড় ভাই ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক ‌চেয়ারম‌্যান মু জিয়াউল হক। তি‌নিও ব‌রিশালে বর্তমানে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর
  • ১৯ নভেম্বর ২০২৬
পাবনা উপজেলা পরিষদে ককটেল বিস্ফোরণ
  • ১৯ নভেম্বর ২০২৬
ইউনিভার্সিটি প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি ক্…
  • ১৯ নভেম্বর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে হামলা, ফোন করে সমবেদনা জানালে…
  • ১৯ নভেম্বর ২০২৬
বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
  • ১৯ নভেম্বর ২০২৬
রাষ্ট্রপতির আদেশ লঙ্ঘন করে একাডেমিক অবসরের সঙ্গে প্রশাসনিক …
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage