সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস © টিডিসি ফাইল ছবি
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটিতে ১৭ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৭৮২ জনকে নিয়োগ দেওয়া হবে।
এসব পদে দেশের সব জেলার নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছে এসএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)।
পদের সংখ্যা: ১৭ ক্যাটাগরি।
মোট পদসংখ্যা: ১ হাজার ৭৮২ টি।
আবেদনকারীর যোগ্যতা: পদভেদে এসএসসি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণ, কৃষি ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। কয়েকটি পদে সংশ্লিষ্ট কাজে দীর্ঘ অভিজ্ঞতা বাধ্যতামূলক।
পদের নাম, সংখ্যা, যোগ্যতা ও বেতন
১. সহকারী পরিচালক (এমএফ)
পদসংখ্যা: ৩টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: যেকোনো ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা অথবা শীর্ষস্থানীয় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,৩৬,১১২ টাকা। নিয়মিতকরণের পর ১,৭০,১৪০ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ফাউন্ডেশন অফিস বা ডিভিশনাল অফিস।
২. প্রশাসক (হাসপাতাল)
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিসহ এমপিএইচ বা স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ২০ শয্যাবিশিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালে ব্যবস্থাপনা কাজে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল: এসএসএস হাসপাতাল।
অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আরও দেখুন: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
৩. সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ)
পদসংখ্যা: ৩টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা অথবা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,১৫,৩৪৬ টাকা। নিয়মিতকরণের পর ১,৪৪,১৮৩ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ফাউন্ডেশন অফিস বা ডিভিশনাল অফিস।
৪. কর্মসূচি ব্যবস্থাপক (এমএফ)
পদসংখ্যা: ৩টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা অথবা শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে বিভাগীয় প্রধান/শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ফাউন্ডেশন অফিস বা ডিভিশনাল অফিস।
আরও দেখুন: ৩৪ পদে জনবল নিয়োগ দেবে গাজীপুর কর অঞ্চল, আবেদন অনলাইনে
৫. কর্মসূচি ব্যবস্থাপক (মানবসম্পদ)
পদসংখ্যা: ১টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিবিএ ও এমবিএ। মানবসম্পদ ব্যবস্থাপনায় এমবিএ বা পিজিডিএইচআরএম থাকলে বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে কমপক্ষে ১৫ বছর অথবা শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয় বা ফাউন্ডেশন অফিস।
৬. কর্মসূচি ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ১টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স অথবা বিবিএ ও এমবিএ।
অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছর অথবা শীর্ষস্থানীয় কর্মকর্তা হিসেবে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রশাসনিক ব্যবস্থাপনা, শ্রম আইন, লজিস্টিকস, কমপ্লায়েন্স, নিরাপত্তা ব্যবস্থাপনা, নিয়োগ প্রক্রিয়া, চুক্তি ব্যবস্থাপনা ও ইভেন্ট ম্যানেজমেন্টে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা। নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয় বা ফাউন্ডেশন অফিস।
আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ
৭. জোনাল ম্যানেজার (ক্রেডিট)
পদসংখ্যা: ১০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচির সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২৫টি শাখা ও ১৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৭৯,০৬৮ টাকা। নিয়মিতকরণের পর ৯৮,৮৩৫ টাকা।
কর্মস্থল: জোনাল অফিস।
৮. এরিয়া ম্যানেজার (ক্রেডিট)
পদসংখ্যা: ৬০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচটি শাখা ও ৩০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৫৮,৭০০ টাকা। নিয়মিতকরণের পর ৭৩,৩৭৫ টাকা।
কর্মস্থল: এরিয়া অফিস।
আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ
৯. অডিট কর্মকর্তা (ক্রেডিট)
পদসংখ্যা: ২০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। প্রথম সারির নিরীক্ষা প্রতিষ্ঠান থেকে সিএ-সিসি (কোর্স কমপ্লিট/পার্টলি) সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৫৩,৯০০ টাকা। নিয়মিতকরণের পর ৬৭,৩৭৫ টাকা।
কর্মস্থল: ফাউন্ডেশন অফিস বা ডিভিশনাল অফিস।
১০. জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট)
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিএ/সিসি সম্পন্ন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৫১,৬৮৬ টাকা। নিয়মিতকরণের পর ৬৪,৬০৮ টাকা।
কর্মস্থল: জোনাল অফিস।
১১. প্রশিক্ষক (প্রশিক্ষণ)
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: স্বনামধন্য বেসরকারি ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ন্যূনতম ৪৯,৬৮৬ টাকা। নিয়মিতকরণের পর ৬২,১০৮ টাকা।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ফাউন্ডেশন অফিস বা ডিভিশনাল অফিস।
১২. সিনিয়র অফিসার/শাখা ব্যবস্থাপক (ক্রেডিট)
পদসংখ্যা: ১০০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফের সহযোগী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
অন্যান্য যোগ্যতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৪৯,৪০৪ টাকা। নিয়মিতকরণের পর ৬১,৭৫৫ টাকা।
কর্মস্থল: শাখা অফিস।
১৩. অফিসার/সহকারী শাখা ব্যবস্থাপক (ক্রেডিট)
পদসংখ্যা: ৩০০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর। এসএসএসে কর্মরতদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক। বৈধ ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার লাইসেন্স থাকতে হবে।
বেতন: প্রশিক্ষণকালে (কমপক্ষে চার মাস) ১৬,০০০ টাকা। শিক্ষানবিসকালে ৪১,৬৪৪ টাকা। নিয়মিতকরণের পর ৫২,০৫০ টাকা।
কর্মস্থল: শাখা অফিস।
১৪. অ্যাসোসিয়েট অফিসার/শাখা হিসাবরক্ষক (ক্রেডিট)
পদসংখ্যা: ১০০টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং, এআইএস অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডাটাসফট কোম্পানির ‘মাইক্রোফিন ৩৬০ নেক্সট’ সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। কম্পিউটার দক্ষতা ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: শিক্ষানবিসকালে ৩৮,৭১২ টাকা। নিয়মিতকরণের পর ৪৮,৩৯০ টাকা।
কর্মস্থল: শাখা অফিস।
১৫. অ্যাসিস্ট্যান্ট অফিসার/সিনিয়র মাঠ সংগঠক (ক্রেডিট)
পদসংখ্যা: ১ হাজারটি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল ব্যবহারকারীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন: দুই মাসের প্রশিক্ষণকালে ১২,০০০ টাকা। শিক্ষানবিসকালে ৩৬,৮৫৪ টাকা। নিয়মিতকরণের পর ৪৬,০৬৮ টাকা।
জামানত: যোগদানের সময় ১৫ হাজার টাকা জমা দিতে হবে, যা সার্ভিস চার্জসহ ফেরতযোগ্য।
কর্মস্থল: শাখা অফিস।
পরীক্ষা কেন্দ্র: ঢাকা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফরিদপুর, যশোর, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেটের মধ্যে একটি কেন্দ্র আবেদনপত্রে উল্লেখ করতে হবে।
১৬. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১০০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: সরকারি প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিপ্লোমা/সার্টিফিকেট ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সর্বসাকল্যে ২৯,৮৯০ টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: শাখা অফিস।
১৭. সহকারী টেকনিক্যাল অফিসার (কৃষি)
পদসংখ্যা: ৫০টি।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম কৃষি ডিপ্লোমা বা সমমানের সনদ।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ ও মাঠপর্যায়ের কৃষি প্রকল্প সম্পর্কে ধারণা থাকতে হবে।
বেতন: সর্বসাকল্যে ২৯,৮৯০ টাকা।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: শাখা অফিস।
অন্যান্য সুযোগ-সুবিধা: এসএসএসের চাকরিবিধি অনুযায়ী অধিকাংশ পদে ন্যূনতম ছয় মাসের শিক্ষানবিসকাল থাকবে। নিয়োগপ্রাপ্তরা পদ ও নীতিমালা অনুযায়ী নিচের সুযোগ-সুবিধা পাবেন।
১০ শতাংশ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড।
পেনশন ও গ্র্যাচুইটি সুবিধা।
প্রতিবছর ৩০ দিন অর্জিত ছুটি।
মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব বোনাস।
মাইক্রোফাইন্যান্স কর্মীদের জন্য মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসাহ বোনাস।
বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট।
প্রযোজ্য ক্ষেত্রে টিএ/ডিএ ও লাঞ্চ ভাতা।
সুদমুক্ত মোটরসাইকেল, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ সুবিধা।
বাইসাইকেল ও ট্যাব ঋণ সুবিধা।
চিকিৎসা, বিবাহ, শিক্ষা ও তীর্থযাত্রার জন্য সুদমুক্ত কর্মী ঋণ।
৪ শতাংশ সুদে বাড়ি নির্মাণ, জমি ও ফ্ল্যাট কেনার ঋণ।
মোবাইল বিল, চিকিৎসা ও দুর্ঘটনাজনিত আর্থিক সুবিধা।
মৃত্যুজনিত আর্থিক সুবিধা এবং বিভিন্ন ধরনের ছুটি।
ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বিদেশ ভ্রমণের সুযোগ।
এ ছাড়া ৭ থেকে ১৭ নম্বর পদের পুরুষ কর্মীদের জন্য সংস্থার অফিস ক্যাম্পাসে বিনা মূল্যে একক আবাসনের ব্যবস্থা রয়েছে। ১২ থেকে ১৭ নম্বর পদের নারী কর্মীরা বাইরে থাকার জন্য অতিরিক্ত বাড়িভাড়া ভাতা পাবেন। ৭ নম্বর পদে নিয়োগপ্রাপ্তদের সার্বক্ষণিক গাড়ি ও চালকের সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে অথবা সরাসরি/ডাকযোগে আবেদন করতে পারবেন। তবে একই প্রার্থীকে যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন: এসএসএসের ক্যারিয়ার ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে ২০০ টাকা অফেরতযোগ্য আবেদন ফি সোনালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ রোড শাখা, টাঙ্গাইলের সঞ্চয়ী হিসাব নম্বর ৬০১৫২৩৪০০২০৪৫-এ অনলাইন জমা বা বিইএফটিএনের মাধ্যমে জমা দিয়ে পেমেন্ট স্লিপ স্ক্যান করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
সরাসরি বা ডাকযোগে আবেদন: উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) বরাবর স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সদ্য তোলা চার কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ২০০ টাকা জমার স্লিপ সংযুক্ত করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬।
পরীক্ষার কেন্দ্র: ১৫ নম্বর পদ ছাড়া অন্যান্য পদের নির্বাচনী পরীক্ষার কেন্দ্র টাঙ্গাইল। ১৫ নম্বর পদের পরীক্ষার জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নয়টি কেন্দ্রের যেকোনো একটি নির্বাচন করতে হবে।
নির্বাচনী পরীক্ষা: লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার জন্য এসএমএস বা মোবাইল ফোনের মাধ্যমে প্রার্থীদের ডাকা হবে। তাই আবেদনপত্রে সচল মোবাইল নম্বর দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন অথবা নিচে দেখুন।
