বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ, এসএসসি পাশেই আবেদন

৩০ অক্টোবর ২০২৬, ১১:০৮ AM
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড © টিডিসি সম্পাদিত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১১তম গ্রেডের ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার পদে দুজনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড।

মন্ত্রণালয়: প্রতিরক্ষা মন্ত্রণালয়।

পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার।

পদসংখ্যা: ২টি।

গ্রেড: ১১তম।

আরও দেখুন: ৩৪ পদে জনবল নিয়োগ দেবে গাজীপুর কর অঞ্চল, আবেদন অনলাইনে

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে। তবে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন না।

বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)।

চাকরির ধরন: সরাসরি নিয়োগ।

আবেদনকারীর যোগ্যতা: প্রকৃত বাংলাদেশি নাগরিক হতে হবে।

আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরুর তারিখ ও সময়: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ তারিখ ও সময়: ২১ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।

বিস্তারিত বিজ্ঞপ্তি বা নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেখুন। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল থেকেও বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি জানতে নিচে দেখুন।

সূত্র: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage