৩৪ পদে জনবল নিয়োগ দেবে গাজীপুর কর অঞ্চল, আবেদন অনলাইনে

৩০ অক্টোবর ২০২৬, ১০:০৮ AM
কর অঞ্চল-গাজীপুর

কর অঞ্চল-গাজীপুর © টিডিসি সম্পাদিত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ছয় ক্যাটাগরিতে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। 

আবেদন করতে পারবেন শুধু গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা। 

প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর।

পদসংখ্যা ও জনবল: ৬ ক্যাটাগরির পদে মোট ৩৪ জন।

পদের নাম ও বিস্তারিত যোগ্যতা:

১. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ৮টি

গ্রেড: ১৩

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৭-২০তম গ্রেডে একাধিক পদে চাকরির সুযোগ

বেতন স্কেল: ২৪,০০০-৫৮,০০০ টাকা।

২. পদের নাম: উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২টি

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।

আরও দেখুন: সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও

৪. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩টি

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

আরও দেখুন: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

৫. পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৬. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আরও দেখুন: বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 

বয়সসীমা: ১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

জেলাভিত্তিক শর্ত: শুধু গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের  ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।

আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আরও দেখুন: নারায়ণগঞ্জের কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিজানতে এখানে দেখুন অথবা নিচে দেখুন।

সড়কে বেপরোয়া গতি, যশোরে ২৫ দিনে প্রাণ গেল ২০ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তনের চিন্তা, আসতে পার…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ধরা পড়ল নিয়োগ-ভর্তি বাণিজ্য, কারাগ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬
আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিত…
  • ৩০ অক্টোবর ২০২৬