বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 

২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পাঁচটি স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের তিনটি অফিসে এসব পদে বাংলাদেশের যোগ্য নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

বুধবার (২৮ অক্টোবর) বুয়েটের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

পদসংখ্যা: ৫টি

পদের নাম ও বেতন স্কেল:

১. প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল: ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা।

২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৩. সায়েন্টিফিক অফিসার: ১টি পদ। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।

৪. নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ): ১টি পদ। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা।

৫. ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ): ১টি পদ। বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা।

আরও দেখুন: সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও

কর্মস্থল ও বিভাগ:
ডাইরেক্টরেট অব কন্টিনিউয়িং এডুকেশন: প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও সায়েন্টিফিক অফিসার।

প্রধান প্রকৌশলীর কার্যালয়: নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)।

ডিএইআরএস অফিস: ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার (সেন্ট্রাল ইন্সট্রুমেন্ট ওয়ার্কশপ)।

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। বিস্তারিত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 

আবেদনের শেষ তারিখ: ২৫ নভেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বুয়েটের নিয়োগ পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে হবে। 

বিস্তারিত বিজ্ঞপ্তি বুয়েটের রেজিস্ট্রার কার্যালয়ের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে।

আরও দেখুন: ১৫০০ টাকায় বিক্রি হওয়া প্রশ্ন ফাঁসের তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল

বিস্তারিত জানতে নিচে দেখুন। 

কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণা, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য
  • ২৯ অক্টোবর ২০২৬
সব বিষয়ে জিপিএ-৫, চুক্তিবদ্ধ টাকা না দেওয়ায় ওএমআর পাল্টিয়ে …
  • ২৯ অক্টোবর ২০২৬
৬ বছরের শিশুকে হত্যা, কুপিয়ে জখম করা বাবার মৃত্যু হাসপাতালে
  • ২৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে ৩৫ বস্তা ঘোড়ার দেহাবশেষ উদ্ধার
  • ২৯ অক্টোবর ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ অক্টোবর ২০২৬