চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ

২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৯ PM
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার দপ্তর, উপাচার্যের দপ্তর ও উপ-উপাচার্যের দপ্তরে এসব পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপিও নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আল মামুন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদসংখ্যা: ৪টি

পদের নাম ও বেতন স্কেল:

১. সহকারী রেজিস্ট্রার: ১টি পদ। কর্মস্থল: রেজিস্ট্রার দপ্তর। গ্রেড-৭। বেতন স্কেল: ৫৮,০০০-১,২৬,৮০০ টাকা।

২. পিও টু ভিসি/প্রশাসনিক কর্মকর্তা: ১টি পদ। কর্মস্থল: উপাচার্যের দপ্তর। গ্রেড-১০। বেতন স্কেল: ৩২,০০০-৭৭,৩০০ টাকা।

৩. অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ১টি পদ। কর্মস্থল: উপ-উপাচার্যের দপ্তর। গ্রেড-১৬। বেতন স্কেল: ২১,৯০০-৫২,৯০০ টাকা।

৪. অফিস সহায়ক: ১টি পদ। কর্মস্থল: উপ-উপাচার্যের দপ্তর। গ্রেড-২০। বেতন স্কেল: ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আরও দেখুন: বুয়েটে স্থায়ী পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নোটিশ বিভাগ অথবা নিয়োগ পোর্টালে পাওয়া যাবে।

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।

আবেদন শেষ: ১২ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন ফি:
সহকারী রেজিস্ট্রার ও পিও টু ভিসি/প্রশাসনিক কর্মকর্তা পদে ২০০ টাকা।

অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে ১০০ টাকা।

অফিস সহায়ক পদে ৫০ টাকা।

আরও দেখুন: সরাসরি মৌখিক পরীক্ষায় চাকরি দেবে প্রত্যাশী এনজিও

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

নির্ধারিত ফির সঙ্গে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান করা পিডিএফ কপি সংযুক্ত করতে হবে। 

হার্ড কপি জমা দেওয়ার শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। 

আবেদন সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নম্বর ০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।

আরও দেখুন: কর কমিশনারের কার্যালয়ে ৬০ পদে নতুন নিয়োগ 

বিস্তারিত জানতে নিচে দেখুন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বিশ্ব গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা স…
  • ২৯ অক্টোবর ২০২৬
আ. লীগ নেতা হানিফের মৃত্যুদণ্ডের রায়, হতাশ আইনজীবী
  • ২৯ অক্টোবর ২০২৬
বৃক্ষরোপনে জাতীয় পুরস্কার দেবে সরকার, শিক্ষার্থীদেরও আবেদনে…
  • ২৯ অক্টোবর ২০২৬
কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে নিয়োগ প্রতারণা, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাহসিফের মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে দেখা মিলল যে দৃশ্য
  • ২৯ অক্টোবর ২০২৬
সব বিষয়ে জিপিএ-৫, চুক্তিবদ্ধ টাকা না দেওয়ায় ওএমআর পাল্টিয়ে …
  • ২৯ অক্টোবর ২০২৬