আইএফআইসি ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত
আইএফআইসি ব্যাংক পিএলসিতে কার্ড সেলস টিমে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি কার্ড সেলস অফিসার পদে এইচআর কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কর্মী নিয়োগ দেবে। এ পদে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আইএফআইসি ব্যাংক পিএলসি।
পদের নাম: কার্ড সেলস অফিসার (এইচআর কন্ট্রাকচুয়াল)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
কর্মস্থল: ঢাকা।
আবেদন শেষ: ৩০ নভেম্বর ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডকুমেন্টেশন, কেওয়াইসি এবং ক্রেডিট কার্ডের যোগ্যতাসংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা থাকতে হবে।
আরও দেখুন: পদ ৩৩২, ৯ম-২০তম গ্রেডে বেপজায় চাকরি, আবেদন অনলাইনে
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
প্রার্থীর দক্ষতা: মাঠপর্যায়ে কাজ করার আগ্রহ থাকতে হবে। পাশাপাশি যোগাযোগ, আন্তব্যক্তিক সম্পর্ক ও বিক্রয়সংক্রান্ত দক্ষতা থাকতে হবে। নির্ধারিত লক্ষ্য পূরণে আগ্রহী এবং ফলাফলভিত্তিক মানসিকতার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের দায়িত্ব: নির্বাচিত প্রার্থীদের সরাসরি গ্রাহকের সঙ্গে যোগাযোগ, মাঠপর্যায়ে পরিদর্শন ও বিভিন্ন বিক্রয় উদ্যোগের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট কার্ড বিক্রির লক্ষ্য অর্জন করতে হবে। সম্ভাব্য গ্রাহকদের কাছে ক্রেডিট কার্ডের সুবিধা, বৈশিষ্ট্য, চার্জ ও যোগ্যতার শর্ত তুলে ধরতে হবে।
এ ছাড়া গ্রাহকদের কাছ থেকে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে হবে। কেওয়াইসি ও সংশ্লিষ্ট নিয়ম মেনে কাজ করতে হবে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, সম্ভাব্য বিক্রয় ও বিক্রয় কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ এবং নিয়মিত প্রতিবেদন জমা দিতে হবে। একই সঙ্গে অনিয়ম ও প্রতারণা এড়িয়ে নৈতিক বিক্রয়চর্চা নিশ্চিত করতে হবে।
আরও দেখুন: বিআইডব্লিউটিসিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বয়সসীমা ১৮-৪৫
বেতন ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা প্রতিযোগিতামূলক নির্ধারিত বেতনের পাশাপাশি আকর্ষণীয় কর্মদক্ষতাভিত্তিক প্রণোদনা পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তি এখানে দেখুন।