ইবাদতের পর এবার শাস্তি পেলেন হৃদয়ও

২০ নভেম্বর ২০২৬, ০৪:০১ PM
তাওহিদ হৃদয়

তাওহিদ হৃদয় © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে হারের পর এবার আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানার পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। এর আগে একই টেস্টে শাস্তি পেয়েছিলেন বাংলাদেশের পেসার ইবাদত হোসেন চৌধুরী।

আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় হৃদয়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করাকে এই ধারায় অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর এ ঘটনা ঘটে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁদের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান হৃদয়। তাঁর মতে, আরও আগেই খেলা বন্ধ ঘোষণা করা প্রয়োজন ছিল। এ সময় আম্পায়ারদের সঙ্গে অসংযত ও আক্রমণাত্মক আচরণ করেন বাংলাদেশের এই ব্যাটার।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন হৃদয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা।

হৃদয়ের আগে একই টেস্টে আইসিসির শাস্তির মুখে পড়েন পেসার ইবাদত হোসেনও। ইনিংসের ১৭তম ওভারে ব্যাটার নিজের ক্রিজে থাকা অবস্থায় তাঁর দিকে অনুপযুক্ত ও ঝুঁকিপূর্ণভাবে বল ছুড়ে মারেন ইবাদত। এ ঘটনায় আইসিসির আচরণবিধির ২.৯ ধারা লঙ্ঘনের দায়ে তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর নামের পাশে যুক্ত হয় একটি ডিমেরিট পয়েন্ট।

মহাকাশচারীদের স্বাস্থ্য পর্যবেক্ষণে ‘অ্যাস্ট্রা’ তৈরি করল ব…
  • ২০ নভেম্বর ২০২৬
ইবাদতের পর এবার শাস্তি পেলেন হৃদয়ও
  • ২০ নভেম্বর ২০২৬
শিক্ষক- কর্মকর্তা নিয়োগ দেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আবেদন …
  • ২০ নভেম্বর ২০২৬
এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে
  • ২০ নভেম্বর ২০২৬
সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে আটকে পড়েছেন তাজউদ্দীন আহমদ মেডিকে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বিএনপি পাওয়ারে গেছে বলেই আমি ভাইস চ্যান্সেলর হয়েছি’
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage