আইসিসির শাস্তি পেলেন এবাদত

১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ PM
এবাদত হোসেন

এবাদত হোসেন © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেয়েছেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ম্যাচের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময় ঘটে এই ঘটনা। ইনিংসের ১৭তম ওভারে প্রোটিয়া ব্যাটারের দিকে অনুপযুক্ত ও বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারেন এবাদত। ওই সময় ব্যাটার নিজের ক্রিজেই নিরাপদ অবস্থানে ছিলেন।

এ ঘটনায় এবাদতের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে অনুপযুক্ত বা বিপজ্জনকভাবে বল ছুঁড়ে মারা এই ধারার আওতাভুক্ত। লেভেল ওয়ান অপরাধ হিসেবে বিবেচিত এটি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া শাস্তি মেনে নিয়ে নিজের অপরাধ স্বীকার করেন এবাদত। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ারও তার বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

গত ২৪ মাসে এটিই এবাদতের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। আইসিসির নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে কোনো খেলোয়াড়ের নামের পাশে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট জমা হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুই সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।

বিএমইউতে অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ১৮ নভেম্বর ২০২৬
আইসিসির শাস্তি পেলেন এবাদত
  • ১৮ নভেম্বর ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাত…
  • ১৮ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন
  • ১৮ নভেম্বর ২০২৬
১২ ফেব্রুয়ারির পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে…
  • ১৮ নভেম্বর ২০২৬
নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬