লাবুশেনকে ফেরালেন এবাদত

১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৯:১৯ AM
লাবুশেনকে ফেরালেন এবাদত

লাবুশেনকে ফেরালেন এবাদত © সংগৃহীত

ইনিংসের ১৭তম ওভারে এবাদতের বলে স্লিপে সহজ ক্যাচ তুলেছিলেন স্টিভেন স্মিথ। তবে তৃতীয় স্লিপে সেই ক্যাচ লুফে নিতে পারেননি তানজিদ হাসান তামিম। জায়গায় দাঁড়িয়েও অভিজ্ঞ এই ব্যাটারের ক্যাচ নিতে না পারায় হতাশায় পুরেছিল টাইগার শিবির।

তবে দুর্দান্ত বোলিংয়ের পুরষ্কার পেতে এবাদতকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এক ওভার বিরতি দিয়েই কাঙ্ক্ষিত উইকেট নিজের ঝুলিতে পুরেন এই পেসার। স্লিপে অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মার্নাস লাবুশেন। 

যদিও চাইলেই বলটি এড়িয়ে যেতে পারতেন লাবুশেন। তবে খারাপ সময় যেন তার পিছু ছাড়ছেই না। অভ্যাসবশত ভুল থেকেই হয়তো খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে শান্তকে ক্যাচ শেখালেন। ফেরার আগে তার ব্যাট থেকে ১ রান এসেছিল। তার বিদায়ে ১৬ বলের ব্যবধানে তৃতীয় উইকেট হারাল অজিরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৬৪ রান। অভিজ্ঞ স্মিথের সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসেছেন ক্যামেরন গ্রিন।

এর আগে, ইনিংসের ১২তম ওভারে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। হাসানের অফ-স্টাম্পের বাইরে ড্রাইভের লোভ দেখানো কয়েকটি বল করার পর একই ধরনের একটি ডেলিভারিতে ভুল করেন জেক ওয়েদারাল্ড। ১২তম ওভারের চতুর্থ বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের কানায় বল লাগান তিনি। সরাসরি উইকেট-কিপার লিটন দাসের গ্লাভসে জমা পড়ে বল। এতে ২৩ রানে থামে ওয়েদারাল্ডের ইনিংস।

১৪তম ওভারে আবারও বড় ধাক্কা দেন হাসান। রাউন্ড দ্য উইকেটে তার ভালো লেংথের বলটি খানিকটা বেশিই লাফিয়ে ওঠেছিল। হেড সেটি ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু বল ভেতরের দিকে ঢুকে ব্যাটের ভেতরের কানায় লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। ফলে দলীয় ৪৫ রানে ২২ রানেই সাজঘরে ফেরেন হেড।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬