মুস্তাফিজকে ধরে রাখলো ক্যাপিটালস

১১ আগস্ট ২০২৬, ০৭:১০ PM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসরেও দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান। আসন্ন মৌসুমের জন্য মুস্তাফিজ ও ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নূর আহমদকে নতুন করে দলে টেনেছে তারা।

অবশ্য গত মৌসুমে পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি লাল-সবুজের বাঁহাতি এই পেসার। বিপিএলের কারণে দেশে ফিরতে হয়েছিল তাকে। তবে ফেরার আগে দুবাইয়ের হয়ে ৮ ম্যাচেই নিজের জাত চেনান দ্য ফিজ। ১৫ দশমিক ৫৩ গড় ও ১১ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ১৫ উইকেট নেন কাটারমাস্টার।

তবে এখানেই দলটির স্কোয়াড চূড়ান্ত হচ্ছে না। আগামী ১ অক্টোবর দুবাইয়ে আইএলটি২০-এর নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবের ক্রিকেটারদের পাশাপাশি আরও বিদেশি খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকবে। প্রতিটি দল সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড় নিতে পারবে। নিলাম শেষেও আরেকজন করে ক্রিকেটারকে ওয়াইল্ডকার্ড হিসেবে দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি।

আইএলটি২০-এর এবারের আসরে দুবাই ক্যাপিটালসের পাশাপাশি আবুধাবি নাইট রাইডার্স, ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস ও শারজাহ ওয়ারিয়র্স শিরোপার জন্য লড়বে। আগামী ২২ নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্ট ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। দুবাই, আবুধাবি ও শারজাহর তিন ভেন্যুতে এবারের আসরের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এনআরবি ব্যাংক নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবেদন অভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্টবিষয়ক আন্তর্জাতিক সম্মেল…
  • ১৫ অক্টোবর ২০২৬
টি-টেন লিগে সোহান-শামীমদের খেলা কবে, কখন
  • ১৫ অক্টোবর ২০২৬
১৪-১৬তম থেকে সোজা ১০ম গ্রেডের অ্যাডমিন অফিসার ২০ কর্মচারী
  • ১৫ অক্টোবর ২০২৬
চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযানে দুই শতাধিক অবৈধ স্থাপনা …
  • ১৫ অক্টোবর ২০২৬