কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আন্তর্জাতিক সম্মেলন

২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৭ AM
বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস

বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস © সৌজন্য প্রাপ্ত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) স্থায়ী ক্যাম্পাসে তিন দিনব্যাপী ‘বিইউএফটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস (বিইউএফটিআইমুন) ২০২৬’-এর চতুর্থ আসর শেষ হয়েছে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজিত এ সম্মেলনের সমাপ্তি ঘটে ২১ নভেম্বর। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিইউএফটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (বিইউএফটিমুনা)।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বিভক্তি ও ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের যুগে সার্বভৌমত্ব, সংহতি এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পুনর্গঠন’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হোটেল আমিরস অ্যান্ড রেসিডেন্স এবং তোসি নিট ফেব্রিকস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ।

সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), ন্যাটো, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক), জাতিসংঘ মানবাধিকার পরিষদ (ইউএনএইচআরসি), বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও), জাতিসংঘের নারীর অবস্থাবিষয়ক কমিশন (ইউএনসিএসডব্লিউ), জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও), হরমুজ নেগোসিয়েশন ফোরাম, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল প্রেস কর্পসসহ মোট ১০টি কমিটি অংশ নেয়। এসব কমিটিতে প্রতিনিধিরা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক আলোচনা, দর-কষাকষি ও নীতিনির্ধারণী বিতর্কে অংশ নেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরেন।

২১ নভেম্বর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) হাফিজুর রহমান শারদার। সমাপনী আয়োজনের পর অতিথি, প্রতিনিধি ও আয়োজকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘ডিপ্লোম্যাটস ডিনার’।

আয়োজকদের মতে, এ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব, বিশ্লেষণী চিন্তাভাবনা, আলোচনা ও যোগাযোগের দক্ষতা বিকাশের সুযোগ পেয়েছেন। পাশাপাশি তরুণদের মধ্যে কূটনৈতিক সচেতনতা, আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বোঝাপড়া এবং গঠনমূলক সংলাপের চর্চা উৎসাহিত হয়েছে।

তাঁদের প্রত্যাশা, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা এবং বৈশ্বিক বিষয়ে তরুণদের অংশগ্রহণ বাড়াতে বিইউএফটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কূটনীতি ও বৈশ্বিক সহযোগিতার বার্তা দিয়ে শেষ হলো বিইউএফটির আ…
  • ২৫ নভেম্বর ২০২৬
‘অদম্য বাংলা’র মূর্তিগুলোর চোখে নেই মুগ্ধের অনুরোধের কালো ক…
  • ২৫ নভেম্বর ২০২৬
এবারেও অভিন্ন প্রশ্নে এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদনে…
  • ২৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকার সল প্লাকি ইউনিভার্সিটির সঙ্গে ইস্টার্ন ইউনি…
  • ২৪ নভেম্বর ২০২৬
ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬