লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরকে ফুলেল শুভেচ্ছা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরকে ফুলেল শুভেচ্ছা © সৌজন্য প্রাপ্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির সিলেটের লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে তাকে স্বাগত জানান লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে লিডিং ইউনিভার্সিটি রোভার স্কাউটস (রিএনসিসি) তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অবকাঠামোগত উন্নয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় হুমায়ূন কবির বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ক্যাম্পাস থেকে সিলেট শহর পর্যন্ত সড়কের উন্নয়নকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। এ ছাড়া লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নে দানবীর ড. সৈয়দ রাগীব আলীর পাশে থাকার আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সিলেটসহ সারা দেশের শিক্ষা, স্বাস্থ্য ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দানবীর ড. সৈয়দ রাগীব আলী রাষ্ট্রীয় সম্মানজনক স্বীকৃতি পাওয়ার যোগ্য।

অনুষ্ঠানে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসার জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

ঢাকায় ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম, আসছেন আইএসটিকিউবির…
  • ২৪ নভেম্বর ২০২৬
লিডিং ইউনিভার্সিটি পরিদর্শন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ২৪ নভেম্বর ২০২৬
স্টামফোর্ডের আসন্ন সমাবর্তনে প্রধান অতিথি হতে সম্মতি রাষ্ট্…
  • ২৪ নভেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের কোটা ও আবেদনের যোগ্যতা কমল
  • ২৪ নভেম্বর ২০২৬
মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
  • ২৪ নভেম্বর ২০২৬