ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া

১১ জুন ২০২৬, ১১:৫৬ AM
মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান © সংগৃহীত

প্রেসারদের আগুনঝরা স্পেলে আবারও চাপে পড়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে মাত্র ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। শুরু থেকে দাপট দেখানো টাইগাররা ম্যাচে পুরো নিয়ন্ত্রণ নিয়েই এগোচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু ইনিংসের শুরু থেকেই একের পর এক ধাক্কা খেতে থাকে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২৫ রানে ৪ উইকেট হারিয়েছে অজিরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে ভয়ংকর হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার সঙ্গে দারুণ সমর্থন দিয়েছেন তাসকিন আহমেদ, একটি উইকেট শিকার করেছেন।

ইনিংসের শুরুতেই প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এবারও ম্যাথু শর্টকে শূন্য রানে বোল্ড করেন তিনি। মাত্র চতুর্থ বলেই ভেঙে যায় অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি।

এরপরই আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুপার কনোলিকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। ফলে কোনো রান যোগ হওয়ার আগেই দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চাপ আরও বাড়িয়ে দেন মুস্তাফিজ নিজেই। পরের ওভারের প্রথম বলেই আউট হন ম্যাট রেনশ। শুরুতে আম্পায়ার আউট না দিলেও বাংলাদেশ রিভিউ নিলে সিদ্ধান্ত বদলে যায় এবং রেনশ শূন্য রানে ফিরে যান।

সবচেয়ে বড় ধাক্কাটি আসে কেরির বিদায়ে সপ্তম ওভারে। মুস্তাফিজুর রহমানের করা একটি বল অফ স্টাম্পের বাইরে শর্ট ও ওয়াইড লেংথে পড়ে বাড়তি বাউন্স নেয়। কেরি সোজা ব্যাট চালিয়ে গ্যাপ খুঁজতে গিয়ে পয়েন্টে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দেন। ফলে বাংলাদেশ শিবিরে উল্লাস ছড়িয়ে পড়ে এবং অস্ট্রেলিয়া পড়ে আরও গভীর সংকটে।

নতুন পে স্কেলে বিসিএস ক্যাডারসহ প্রথম শ্রেণির কর্মকর্তাদের …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
চিয়া সিড খাওয়ার আগে জেনে নিন এসব তথ্য
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট কবে, যা বলছেন মন্ত্রিপরিষদ সচিব
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন কত…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পর্যটকের ভাটা, তিন বেলার খাবার জোগাতে হিমশিম …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬