সেঞ্চুরিয়নে বাংলাদেশের সামনে ফলোঅনের শঙ্কা

২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ PM
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ

দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচ © সংগৃহীত

সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে বিশাল লিডের পথে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের প্রথম ইনিংসের ৯১ রানের জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৯৪ রান তুলে দিন শেষ করেছে প্রোটিয়ারা। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৪০৩ রানে। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন উইয়ান মাল্ডার।

৫ উইকেটে ৩৫৬ রান নিয়ে তৃতীয় সেশনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। ফিফটি হাঁকিয়ে ক্রিজে থাকা টনি ডি জর্জিকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। ১৩৭ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এরপর উইয়ান মাল্ডারের সঙ্গে জুটি গড়েন মার্কো ইয়ানসেন। দুজনের ব্যাটে দ্রুত বাড়তে থাকে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। একদিকে মাল্ডার এগিয়ে যান সেঞ্চুরির দিকে, অন্যদিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ইয়ানসেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক।

বাংলাদেশের বোলারদের সামলে দুজন মিলে দলের লিড চার শ'র কাছাকাছি নিয়ে যান। শেষ বিকেলে ১৭৮ বলে ১০০ রান করে সেঞ্চুরি পূর্ণ করেন মাল্ডার। তবে সেঞ্চুরির পরপরই তাওহীদ হৃদয়ের বলে সাজঘরে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ৯১ বলে ৬৭ রান নিয়ে অপরাজিত আছেন ইয়ানসেন।

শেষ পর্যন্ত ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে ৪০৩ রানে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। এ ছাড়া তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও এবাদত হোসেন চৌধুরী একটি করে উইকেট পেয়েছেন।

মেডিকেল ভর্তিতে পশ্চাদপদ জনগোষ্ঠীর আবেদনের যোগ্যতা কমেছে
  • ২৪ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
  • ২৪ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষ পরীক্ষা স্থগিতের খব…
  • ২৪ নভেম্বর ২০২৬
সেঞ্চুরিয়নে বাংলাদেশের সামনে ফলোঅনের শঙ্কা
  • ২৪ নভেম্বর ২০২৬
আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছাল 
  • ২৪ নভেম্বর ২০২৬
আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, নেই মোস্তাফিজ-সাকিব
  • ২৪ নভেম্বর ২০২৬